সামনে এল ভিকি-ক্যাটরিনার অতিথিদের ওয়েলকাম কার্ড
সামনে এল ভিকি-ক্যাটরিনার অতিথিদের ওয়েলকাম কার্ড
অবশেষে সব অপেক্ষার অবসান, সামনে এল বলিউডের লেটেস্ট পাওয়র কাপল ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়েতে অতিথিদের দেওয়া ওয়েলকাম কার্ড। তবে পুরো কার্ড নয়, বরং তার একটি বিশেষ অংশ প্রকাশ্যে এল। ইতিমধ্যেই বিবাহস্থলে পৌঁছে গিয়েছেন অতিথিরা। আজই ভিকি-ক্যাটের সঙ্গীত অনুষ্ঠান হওয়ার কথা। আর তাই অতিথিদের আপ্যায়নে দেওয়া হয়েছে এই বিশেষ ওয়েলকাম কার্ড।

আমন্ত্রিতদের জন্য অয়েলকাম কার্ড
কী রয়েছে আগত অতিথিদের দেওয়া এই বিশেষ কার্ডে? হাল্কা অফ হোয়াইট রঙের কার্ডে দেখা যাচ্ছে কারশিপ রাইটিং। রাজপুতানা হাতির নক্সার তলায় কালো কালিতে লেখা, 'শেষপর্যন্ত আপনারা এখানে! আমরা আশা করছি জয়পুর থেকে রণথম্বর পর্যন্ত সড়ক পথের যাত্রা আপনারা উপভোগ করেছেন। এই সুন্দর পরিবেশে গ্রাম্য সৌন্দর্য ও পথের শোভা উপভোগ করুন।'
তবে এর পাশাপাশি অতিথিদের বিধিনিষেধের বিষয়টিও উল্লেখ করা হয়েছে কার্ডে। অনুরোধ করা হয়েছে যাতে অতিথিরা বিয়ের কোনও অনুষ্ঠানে মোবাইল নিয়ে না যান। কোনও রকম ছবি তোলা, ভিডিও করা কিংবা স্যোশাল মিডিয়ায় লোকেশান শেয়ার করা, লাইভ আপডেট করতে নিষেধ করা হয়েছে আমন্ত্রিত অতিথিদের।
ভিকি-ক্যাটের অতিথি তালিকা
কার্ডের পাশাপাশি প্রকাশ্যে এসেছে ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়েতে আমন্ত্রিত অতিথিদের তালিকাও। মুম্বইতে মেগা রিসেপশনে উপস্থিত থাবেন সমস্ত বলি তারকা এবং অন্যান্য বিশিষ্ট জনেরা। কিন্তু বিয়ের অনুষ্ঠানে থাকছেন কেবল কাছের বন্ধু আর পরিবারের সদস্যরাই। তালিকায় রয়েছে করণ জোহর, ফারহা খান, নিত্যা মেহেরা, ক্যাটরিনার পারিবারিক চিকিৎসক জেওয়েল গামাডিয়া, ক্যাটের পার্সোনাল ট্রেনার জাসমিন করাচিওয়ালা, হেয়ার স্টাইলিস্ট অমিত ঠাকুর, মেক আপ আর্টিস্ট ড্যানিয়াল বাউয়ার, অঙ্গদ বেদি, নেহা ধুপিয়া, সানি কৌশলের গার্লফ্রেন্ড শর্বরী অয়াঘ, কবির খান, মিনি মাথুর অঙ্গিরা ধরের নাম সামনে আসছে। এছাড়াও কিং খান, অক্ষয় কুমার, অনুস্কা শর্মা, বিরাট কোহলি, রহিত শেঠি, আলি জাফরও বিয়েতে অংশ নিতে পারেন বলে কানাঘুষো খবর আসছে।
প্রসঙ্গত, ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিবাহ বাসর যে বিলাসবহুল প্রাসাদে বসেছে তার প্রতি রাতের ভাড়া শুরু ৭০ হাজার টাকা থেকে। তাই গ্র্যান্ডের সঙ্গে যে এই বিয়ে বিগ বাজেটেরও হচ্ছে তা বলা বাহুল্য।












Click it and Unblock the Notifications