এবার সমকামীর চরিত্রে দেখা যাবে ডিভা মাধুরী দীক্ষিতকে

এবার সমকামীর চরিত্রে দেখা যাবে ডিভা মাধুরী দীক্ষিতকে

তিনি হলেন ভারতীয় সিনেমার সর্বকালের অন্যতম সেরা ডিভা। তাঁর লালাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কোনও অবকাশই থাকে না কারণ তাঁর শুধু একটি নামই যথেষ্ট। তিনি আর কেউ নন, বরং 'ধক ধক গার্ল' মাধুরী দীক্ষিত। আর তাঁর রিল লাইফ থেকে রিয়েল লাইফ, সব সময়ই সকলের নজর থাকে তাঁর যে কোনও কাজের উপর। ব্যক্তিগত জীবনে আদ্যপ্রান্ত সুখী মাধুরীর এ কি হল! শোনা যাচ্ছে নতুন করে নাকি প্রেমে পড়েছেন মাধুরী দীক্ষিত। আর তাও আবার কোনও পুরুষের সঙ্গে নয়! আর এই অবাক করা ঘটনা নিয়েই এই মুহূর্তে চর্চা তুঙ্গে।

সমকামী মাধুরী!

দেবদাসের চন্দ্রমুখী হোক কিংবা গুলাব গ্যাং, ছক ভেঙে নানা রকমের চরিত্রে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত। কিন্তু তাঁর আগামী সিনেমার যে চরিত্রে অভিনয় করতে চলেছেন তা এর আগে কখনও করেননি তিনি। কারণ এই প্রথমবার এক মহা সাহসী চরিত্রে দেখা যেতে চলেছে মাধুরীকে। কারণ সব গতানুগতিক চরিত্র ছেড়ে দিয়ে এবার এই প্রথম একজন সমকামীর চরিত্রে অভিনয় করতে দেখা যেতে চলেছে মাধুরী দীক্ষিতকে। ফিল্মের পর্দা থেকে ওটিটি প্ল্যাটফর্ম, সর্বত্র তাঁর প্রকাশ। এবার সমকামী নারীর ভূমিকায় নিজেকে মেলে ধরতে চলেছেন বলিউডের 'চন্দ্রমুখী'। আর খবরই এই মুহূর্তে সিনে দুনিয়ার টক অফ দ্যা টাউন।

'মাজা মা'র প্রথম ঝলক

'মাজা মা'র প্রথম ঝলক

সম্প্রতি সামনে এসেছে মাধুরী দীক্ষিতের আগামী ছবি মাজা মা'র ফার্স্ট লুক। আনন্দ তিওয়ারি পরিচালনা করছেন এই সিনেমা। আর 'মাজা মা' ফিল্মে সমকামী নারীর চরিত্রে অভিনয় করছেন মাধুরী দীক্ষিত। সম্প্রতি এই আসন্ন ফিল্মের পোস্টার শেয়ার করেছেন মাধুরী দীক্ষিত সহ ছবির অন্যান্য কলাকূশলীরা। 'মাজা মা' হল একটি মরাঠি ভাষার ছবি। ফিল্মে মাধুরীর চরিত্রটি অত্যন্ত সংবেদনশীল। এই ছবিতে মাধুরী ছাড়াও অভিনয় করছেন গজরাজ রাও, বাঙালি অভিনেতা ঋত্বিক ভৌমিক, বরখা সিং, সৃষ্টি শ্রীবাস্তব, শিবা চাড্ডা প্রমুখ। বিখ্যাত ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এই সিনেমা।

 চর্চায় 'মাজা মা'

চর্চায় 'মাজা মা'

খুব একটা বেশি কিছু জানা না গেলেও সামনে এসেছে মাজা মা ছবির গল্পের কিছু দিক। ছেলের বিয়ের প্রস্তুতির সময় প্রথম পরিবারের সকলের সামনে প্রকাশ হয় যে তার মা প্রকৃতপক্ষে একজন সমকামী মহিলা। কিন্তু একবিংশ শতকে এসেও এক নারীর চাহিদা নিয়ে বয়ে যায় প্রশ্নের ঝড়। মাতৃত্ব ও সমকামী পরিচয়ের দোটানায় আবর্তিত হয়েছে 'মাজা মা' ছবির গল্প। এবিষয়ে পরিচালক জানিয়েছেন যে 'মাজা মা' ফিল্মে সমকামিতাকে সংবেদনশীল রূপে ফুটিয়ে তোলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+