ইন্দু সরকার ছবির ফার্স্ট লুক : সঞ্জয় গান্ধীর ভূমিকায় এই অভিনেতাকে চেনা যায়?

ক্যালেন্ডার গার্লস ছবির ভরাডুবির পর দীর্ঘ দিনের বিরতি নিয়ে এবার নতুন ছবি নিয়ে ফিরে এলেন পরিচালক মধুর ভান্ডরকর। এবারের সাবজেক্টটা বেশ গুরুগম্ভীর। ছবির নাম ইন্দু সরকার।

ক্যালেন্ডার গার্লস ছবির ভরাডুবির পর দীর্ঘ দিনের বিরতি নিয়ে এবার নতুন ছবি নিয়ে ফিরে এলেন পরিচালক মধুর ভান্ডরকর। এবারের সাবজেক্টটা বেশ গুরুগম্ভীর। ছবির নাম ইন্দু সরকার। ইন্দিরা গান্ধী নেতৃত্বাধীন সরকারের ১৯৭৫ সালে জরুরী অবস্থা নিয়েই এই ড্রামা।[(ছবি) বলিউডের অভিনেতা যাঁরা চরম মেকওভার-এ বদলেছেন অনস্ক্রিন চেহারা!]

মধুরের ইন্দু সরকারের খবর সামনে আসতেই জোর জল্পনা শুরু হয় এই ছবিতে ইন্দিরা গান্ধীর ছোট ছেলে সঞ্জয় গান্ধীর ভূমিকায় দেখা যাবে নীল নীতিন মুকেশকে। জল্পনা যে সত্যিই ছিল তার প্রমাণ মিলেছে হাতেনাতে।[(ছবি) মেক আপ ছাড়া কেমন দেখতে লাগে টলিউড সুন্দরীদের!]

ইন্দু সরকার ছবির ফার্স্ট লুক : সঞ্জয় গান্ধীর ভূমিকায় এই অভিনেতাকে চেনা যায়?

সোস্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ইন্দু সরকার সিনেমার একটি ছবি ঘোরাফেরা করতে শুরু করেছে। এই ছবিতে সঞ্জয় গান্ধীর ভূমিকায় দেখা যাচ্ছে নীল নীতিন মুকেশকে। অভিনেত্রী সুপ্রিয়া বিনোদ রয়েছেন ইন্দিরা গান্ধীর চরিত্রে।[(ছবি) ইনিই শুধু পারেন এত রূপ ধরতে, সত্যিই অসম সালা!]

এই ছবিতে নীল নীতিনকে দেখলে একঝলকে চেনার উপায় নেই। অসাধারণ মেক আপ। একেবারে হুবহু সঞ্জয় গান্ধীর রূপ ধারণ করেছেন এই অভিনেতা।[(ছবি) বলিউড অভিনেতাদের সেরা ১০ অনস্ক্রিনমহিলা অবতার]

ছবির কলাকুশলীদের একটি সূত্রের কথায়, এই চরিত্রে অভিনয়ের জন্য বহুদিন ধরে পড়াশোনা, হোমওয়ার্ক শুরু করেছিলেন নীল। নীলের সঞ্জয় গান্ধী লুক পাওয়ার জন্য প্রায় ৬ মাস ধরে মেক আপ পরীক্ষা নিরিক্ষা করার পর নীলের নিখুঁত লুক পাওয়া গিয়েছে। নীল নীতেশের মেক আপের জন্য বিদেশ থেকে মেক আপ আর্টিস্টকে উড়িয়ে আনা হয়েছে।

গত বছর ডিসেম্বর মাসেই শুরু হয়েছে ইন্দু সরকার ছবির শুটিং। ২০১৭ সালের মাঝামাঝি এই ছবি মুক্তি পাওযার কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+