(ছবি) রোবট ২-এ ভয়ানক ভিলেন অক্ষয়ের ফার্স্ট লুক

এতদিনে সবাই জেনে গিয়েছেন যে দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের পরবর্তী সিনেমা রোবট ২-এ অভিনয় করছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। আর এই সিনেমায় একেবারে খলনায়কের চরিত্রে দেখা যাবে তাঁকে। [ভারতের সবচেয়ে দামি সিনেমা রজনীকান্তের 'রোবট ২'!]

এই প্রথম রজনীকান্তের সঙ্গে কাজ করেছেন অক্ষয়। ফলে এই সিনেমা নিয়ে প্রচণ্ড উচ্ছ্বসিত তিনি। তিনি রজনীকান্তের ভক্ত, একবাক্যে তা স্বীকার করে নিয়েছেন তিনি। [পারিবারিক অ্যালবামে ঝলমলে অক্ষয়-টুইঙ্কল]

রোবট ২-এ ভয়ানক ভিলেন অক্ষয়ের ফার্স্ট লুক

আগে এই সিনেমার নাম এনতিরান ২ ওরফে রোবট ২ থাকলেও পরে নাম বদলে এখন এই সিনেমার নতুন নামকরণ হয়েছে ২.০। এটি একটি কল্পবিজ্ঞানের উপরে তৈরি সিনেমা। এখানে ডঃ রিচার্ড নামে একজন দুষ্টু বিজ্ঞানীর চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। [অক্ষয় কুমারের ছেলে আরভের মিষ্টি কিছু ছবি]

আগামী বছর রজনীকান্তের সিনেমা 'রোবট ২' মুক্তি পাওয়ার কথা। তবে তার আগেই নয়া রেকর্ড গড়ে ফেলেছে সিনেমাটি। জানা গিয়েছে, এই সিনেমার ইনস্যুরেন্স কভার করা হয়েছে ৩৩০ কোটি টাকার। যা ভারতীয় সিনেমায় সর্বকালীন রেকর্ড। এই সিনেমায় কেমন লুক রয়েছে অক্ষয়ের তা একঝলকে দেখে নিন ছবিতে। [ছোট শহরের অনামী মুখ থেকে বলিউড তারকা]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+