বড়সড় বিপদের হাত থেকে রেহাই শাহরুখের, জিরো-র সেটে আগুন
ভয়ানক দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল 'জিরো' সিনেমার সেট। বৃহস্পতিবার বিকেলে 'জিরো'-র সেটে আগুন লেগে যায়। বিকেল সাড়ে চারটা নাগাদ এই ঘটনা ঘটে।
ভয়ানক দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল 'জিরো' সিনেমার সেট। বৃহস্পতিবার বিকেলে 'জিরো'-র সেটে আগুন লেগে যায়। বিকেল সাড়ে চারটা নাগাদ এই ঘটনা ঘটে। দমকেলর পাঁচটি ইঞ্জিন ঘণ্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। ঘটনার সময় শাহরুখ খান তাঁর ভ্যানিটি ভ্যানে-ই ছিলেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে এদিন মুম্বই ফিল্ম স্টুডিও-তে জিরো-র একটি গানের শ্যুটিং চলছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি আচমকাই একটি স্টুডিও থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আতঙ্কে লোকজন ছুটতে শুরু করে। পরে জানা যায় ওই স্টুডিও-তে জিরো-র শ্যুটিং চলছে। কিন্তু, সৌভাগ্যক্রমে সে সময় সেটে সেভাবে বেশি লোকজন ছিলেন না। শাহরুখ খানও ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন।মুম্বই পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বিনয় রাঠোর জানিয়েছেন, অগ্নিরকাণ্ডে কেউ হতাহত হননি। কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। স্টুডিওর মধ্যে থাকা ইলেক্ট্রিকের ওয়ারিং, ইলেক্ট্রিকের বিভিন্ন জিনিসপত্র, দড়ি ও পর্দায় আগুন লেগেছিল।
দমকল সূত্রে খবর, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছেই বলেই মনে করা হচ্ছে। ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খান, অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফ অভিনীত জিরো। ইতিমধ্যেই ছবির ট্রেলার ও গান-এর ভিডিও ইউটিউব-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে। শাহরুখ খান এই ছবিতে একজন বামন-এর চরিত্রে অভিনয় করছেন।
জিরো- নিয়ে অবশ্য এরই মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। শিখ-দের ভাবাবেগকে আঘাত করার অভিযোগে জিরো-র নায়ক ও প্রোডিউসার শাহরুখ খান এবং পরিচালক আনন্দ এল রাই-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন দিল্লি শিখ গুরদুয়ারা ম্য়ানেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদক মনজিন্দর সিং।












Click it and Unblock the Notifications