ভগবানের অপমান! বিতর্কিত মন্তব্যের জন্য এফআইআর দায়ের শ্বেতা তিওয়ারির বিরুদ্ধে
ভগবানের অপমান! বিতর্কিত মন্তব্যের জন্য এফআইআর দায়ের শ্বেতা তিওয়ারির বিরুদ্ধে
ভোপালে একটি নতুন ওয়েব সিরিজের প্রমোশনের জন্য গিয়েছিলেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। কিন্তু সেখানেই সাংবাদিকদের সামনে কথায় কথায় একটি মন্তব্য করে বসেন শ্বেতা। সেখানে তিনি বলেন, তাঁর অন্তর্বাসের মাপ ভগবান মাপেন। আর এই কথা বলার পরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।

শ্বেতা তিওয়ারির এই মন্তব্য অত্যন্ত কুরুচিকর বলে আক্ষা দিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এমনকি এই গোটা পরিস্থিতি থানা পুলিশ পর্যন্তও গড়িয়েছে। ভোপালের শ্যামলা হিলস থানায় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। ভারতীয় দণ্ডবিধির ২৯৫/এ ধারার অধীনে সেখানে মামলা নথিভুক্ত করা হয়েছে। বিতর্কিত বক্তব্য দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে অভিনেত্রী শ্বেতা তিওয়ারির বিরুদ্ধে এই 'এফআইআর'টি দায়ের করা হয়েছে।
তবে গোটা বিষয় শুধুমাত্র এফ আই আর'এর মধ্যেই থেমে নেই। শ্বেতা তিওয়ারির এই মন্তব্যের জল গড়িয়েছে স্বরাষ্ট্র দফতর পর্যন্ত। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নরোত্তম মিশ্র বলেন, "আমি শ্বেতা তিওয়ারির বক্তব্য দেখেছি এবং শুনেছি। আমি এর নিন্দা জানাই। আমি ভোপালের পুলিশ কমিশনারকে তদন্ত করে শীঘ্রই আমার কাছে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছি। তার পরে ব্যবস্থা নেওয়া হবে।"
শ্বেতা তিওয়ারি সম্প্রতি তার আসন্ন ওয়েব সিরিজের প্রচারের জন্য ভোপালে গিয়েছিলেন। জেই সিরিজ মূলত ফ্যাশন জগতের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সিরিজটিতে শ্বেতার সঙ্গে সৌরভ রাজ জৈনও অভিনয় করেছেন, যিনি মহাভারতে ভগবান কৃষ্ণের চরিত্রে অভিনয় করার জন্য সকলের কাছে যিনি বিখ্যাত। কথা বলতে গিয়ে, শ্বেতাকে একটি ভিডিওতে বলতে শোনা যায়, "মেরি ব্রা কা সাইজ ভগবান লে রহে হ্যায়।" আর এই কথার পরেই ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার জন্য তাঁর উপর বেজায় চটেছেন বহু মানুষ।
প্রসঙ্গত, বালাজি ক্যুইন একতা কাপুরের জনপ্রিয় সিরিয়ালে 'প্রেরনা' চরিত্রে অভিনয় করে সকলের ঘরে ঘরে পৌঁছেছেন শ্বেতা। সেখানে একজন আদর্শ ভারতীয় নারীর চরিত্রে তাঁর অভিনয় সকলের খুব পছন্দ হয়েছিল। কিন্তু এবার তাঁর মেয়ে পলকও সকলের কাছে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ খুব তাড়াতাড়ি বলিউডে পা রাখতে চলেছেন পলক। এছাড়া সইফ আলি খানের ছেলে ইব্রাহিমের সঙ্গে পলকের বন্ধুত্ব নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে সিনে মহলে।












Click it and Unblock the Notifications