ফোন কেড়ে অভব্য আচরণ সলমনের! আইনি জটিলতায় 'সুলতান'
মুম্বইয়ের ডি এন নগর পুলিশ স্টেশনে দায়ের হয়েছে সলমনের বিরুদ্ধে এক নয়া মামলা। অভিযোগ এক ফ্যান যখন তাঁর ভিডিও তুলছিলেন, তখন তাঁর হাত থেকে ফোন কেড়ে নেন সলমন। আর এই ঘটনা ঘিরেই শুরু হয়েছে তুলকালাম।
মুম্বইয়ের ডি এন নগর পুলিশ স্টেশনে দায়ের হয়েছে সলমনের বিরুদ্ধে এক নয়া মামলা। অভিযোগ এক ফ্যান যখন তাঁর ভিডিও তুলছিলেন, তখন তাঁর হাত থেকে ফোন কেড়ে নেন সলমন। আর এই ঘটনা ঘিরেই শুরু হয়েছে তুলকালাম।

জানা যায়, সলমনকে দেখেই তাঁর ছবি তোলবার জন্য ব্যস্ত হয়ে পড়েন এক যুবক। চলছিল ভিডিও রোকর্ডিং। এরপরই আচমকা সলমন তাঁর কাছ থেকে ফোন কেড়ে নেন বলে জানা যায়। এরপর সলমনের এই অভব্য আচরণের পর ডি এন নগর পুলিশ স্টেশনে দায়ের করা হয় এক অভিযোগ। এরপর পাল্টা মামলা দায়ের করেন সলমনের বডি গার্ডরাও। তাঁদের দাবি,সলমনের অনুমতি ছাড়া ভিডিও করছিলেন ওই যুবক।
উল্লেখ্য, সলমন ও সোনাক্ষী সিনহার ফিল্ম 'দাবাং ৩' এর শ্যুটিং চলাকালীন ঘটে যায় এমন কাণ্ড। পরিস্থিতির প্রেক্ষিতে সলমন ছাড়াও তাঁর বডিগার্ডদের বিরুদ্ধেও দায়ের হয়েছে মামলা।

Click it and Unblock the Notifications