বিজেপি শাসিত রাজ্যে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর! নেপথ্যে বিতর্কিত টুইট পোস্ট

শিবসেনা বনাম কঙ্গনা যুদ্ধে বারবার দেখা গিয়েছে বলিউড অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছে বিজেপি। মহারাষ্ট্রের বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ প্রকাশ্যেই 'কুইন' এর সমর্থনে এগিয়ে আসেন। তবে এবার বিজেপি শাসিত কর্ণাটকে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের হল।

FIR Against Kangana Ranaut filed in BJP ruled Karnataka

কর্ণাটকের টুমকুরু পুলিশ এবার কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। কৃষকদের নিয়ে কঙ্গনার বিতর্কিত মন্তব্য এক টুইট পোস্টে প্রকাশিত হয়। আর তার হাত ধরেই কঙ্গনার বিরুদ্ধে দায়ের হয়েছে এই এফআইআর। এর আগে টুমকুরু আদালতে একটি মামলা কঙ্গনার ওই বিতর্কিত পোস্টের সাপেক্ষে দায়ের হয়। তার জেরেই আদালত জানিয়েছে টুমকুরু পুলিশকে এবার কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে।

ভারতীয় দণ্ডবিধির ধারা ৪৪, ১০৮, ১৫৩ এর আওতায় কঙ্গনার বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। প্রসঙ্গত,এর আগে কৃষি বিলের প্রতিবাদে রাস্তায় নেমে সরব হন কৃষকরা। সেই সময় কঙ্গনা একটি বিতর্কিত মন্তব্য করেন কৃষকদের নিয়ে। এরপরই দায়ের হয়েছে মামলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+