ধর্ষণের অভিযোগে এফআইআর 'টি সিরিজ'-এর কর্ণধার ভূষণ কুমারের বিরুদ্ধে
বলিউডের অত্যন্ত চর্চিত নাম ভূষণ কুমার। টি সিরিজের কর্ণধার তথা প্রয়াত প্রখ্যাত সঙ্গীতশিল্পী গুলশন কুমারের পুত্র ভূষণের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ইতিমধ্যে দায়ের হয়েছে একটি এফআইআর। জানা গিয়েছে মুম্বইয়ের ডিএননগর পুলিশ স্টেশনে এই অভিযোগ দায়ের হয়েছে।

২০১৯ সালে কী ঘটেছিল ?
কয়েক বছর আগে যখন বলিউড মি টু ঝড়ে তোলপাড়, তখন একটা সময় টিসিরিজের কর্ণধার ভূষণ কুমারের বিরুদ্ধে জনৈক মহিলা মুম্বইয়ের ওশিয়ারা পুলিশ স্টেশনে ধর্ষণের অভিযোগ আনেন। এদিকে সেই ঘটনা সম্পূর্ণভাবে নস্যাৎ করে দেন ভূষণ। মি টু ঝড় নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছিল বলিউডে। সেই সময় এমন পরিস্থিতি রীতমতো ভয়াবহ দিকে যায়।

ভূষণ সেই সময় কী জানান?
প্রখ্যাত বলিউড প্রযোজক ও টি সিরিজের কর্ণধার ভূষণ সেই সময় জানিয়েছিলেন যে , গোটা ঘটনাটাই সাজানো। ওই মহিলা কেবলমাত্র নিজের রাগ ক্ষোভ উজার করার জন্য এমন অভিযোগ আনছেন।

কী অভিযোগ ছিল?
২০১৯ সালে হাতে লেখা এক অভিযোগপত্র মুম্বইয়ের ওশিয়ারা পুলিশ স্টেশনে জমা পড়ে। সেখানে কাজের সুযোগ দেওয়ার নাম করে এক মহিলাকে ধর্ষণ করা হয় বলে ভূষণের বিরুদ্ধে অভিযোগ ছিল।

২০২১ সালে একই অভিযোগের পুরনাবৃত্তি
প্রসঙ্গত ২০২১ সালে ভূষণ কুমারের বিরুদ্ধে একই অভিযোগের পুনরাবৃত্তি ঘটে। ভূষণের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁর ছবিতে কাজ পাইয়ে দেওয়ার নাম করে ভূষণ মহিলাকে ধর্ষণ করেছেন। এই অভিযোগ দায়ের হয়েছে মুম্বইয়ের ডিএন নগর পুলিশ স্টেশনে।

গ্রেফতারি নিয়ে কী জানা গিয়েছে?
জানা গিয়েছে, আপাতত গ্রেফতারি নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশ সূত্রের খবর সবেমাত্র তাদের কাছে এফআইআর জমা পড়েছে। জানা গিয়েছে, অভিযোগকারিনীর দাবি তাঁকে ভূষণের আসন্ন কোনও প্রজেক্টে কাজের প্রস্তাবের লোভ দেখিয়ে এমন কাণ্ড ঘটানো হয়।












Click it and Unblock the Notifications