কাছাকাছি অর্জুন-দীপিকা, জ্বলনের তাপ পেলেন নাকি আলিয়া-রণবীর?

কাছাকাছি অর্জুন-দীপিকা, জ্বলনের তাপ পেলেন নাকি আলিয়া-রণবীর?
মুম্বই, ১২ অগস্ট : রসায়নটা যেন একটু বদলাতে শুরু করেছে। আজকাল অর্জুণ কাপুর এবং দীপিকা পাড়ুকোনকে বেশ কাছাকাছি দেখা যাচ্ছে। ফাইন্ডিং ফ্যানি ছবিতে একে অপরের বিপরীতে কাজ করেছেন অর্জুণ ও দীপিকা। সম্প্রতি এই ছবির প্রথম গান প্রকাশ অনুষ্ঠানে বেশ অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেল।

মিডিয়ার খবর অনুযায়ী, আলিয়া ভাটের বয় ফ্রেন্ড অর্জুণ। অন্যদিকে রামলীলা ছবির শুটিং করার সময়ে একাধিকবার দীপিকা ও রণবীর সিং তাঁদের লাভ স্টোরির জন্য খবরের শিরোনামে এসেছেন। এদিন অনুষ্ঠানে একে অপরের সঙ্গে বেশ সাচ্ছন্দ লেগেছে দুজনকেই।

দীপিকাকে দেখা গিয়েছে অর্জুণের কাছে গিয়ে সশব্দে হেসে মজা করতে। শুধু তাই নয়, এই বলিউড সুন্দরীকে অর্জুণের কোলে বসতেও দেখা যায়। এখানেই শেষ নয় প্রশ্ন-উত্তর পর্বে অর্জুণ-দীপিকা যেন একে অপরের মুখপাত্র হিসাবে জবাব দিয়ে যাচ্ছিলেন।

গুন্ডে ছবির শুটিং চলাকালীন অর্জুণ ও দীপিকার প্রেমিক রণবীর সিংয়ের বন্ধুত্বও চর্চায় এসেছিল। অর্জুণ ও রণবীর খুবই ঘণিষ্ঠ বন্ধু। এখন মনে হচ্ছে, অর্জুণ-রণবীরের গ্রুপে ঢুকে পড়লেন দীপিকাও। রণবীর ও আলিয়া মনে কী ঈষদ জ্বলন অনুভব করছেন।

সে যাই হোক, তারকাদের জুটি হামেশাই বদলাতে থাকে। তাই সে বিষয়ে না ভেবে আমরা বরং অপেক্ষায় থাকি ফাইন্ডিং ফ্যানি ছবিতে দীপিকা-অর্জুনের অনস্ক্রিন রসায়নের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+