মুম্বই ক্রুজ মাদক কাণ্ড: রহস্যময়ী মুনমুন ধামেচাকে নিয়ে জল্পনার অন্ত নেই

মুম্বই ক্রুজ মাদক কাণ্ড: রহস্যময়ী মুনমুন ধামেচাকে নিয়ে জল্পনার অন্ত নেই

নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (‌এনসিবি)‌ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান সহ মুনমুন ধামেচা ও আরবাজ শেঠ মার্চেন্টকে রবিবার গ্রেফতার করে। কর্ডেলিয়া ক্রুজ ইমপ্রেস জাহাজে হোয়া রেভ পার্টিতে মাদক চক্র ফাঁস হওয়ার সময় আরিয়ান, আরবাজ ও মুনমুন সহ আটজনকে গ্রেফতার করা হয়। জাহাজ থেকেই একাধিক মাদক উদ্ধার হয়। সোমবারই মুম্বই আদালত আরবাজ মার্চেন্ট, আরিয়ান খান ও মুনমুন ধামেচার জামিন খারিজ করে তাঁদের ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে রেখেছেন।

আরিয়ান বলিউড সুপারস্টার শাহরুখ খান ও ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানের বড় ছেলে। আরবাজ মার্চেন্ট আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধু। এখন জেনে নিন এই মুনমুন ধামেচা কে, যিনি আরিয়ান ও আরবাজের সঙ্গে গ্রেফতার হয়েছেন।

কে এই মুনমুন ধামেচা

কে এই মুনমুন ধামেচা

মুনমুন ধামেচা একজন মডেল। তাঁর বয়স ৩৯ বছর। ৩ অক্টোবর এনসিবি মুনমুন ধামেচাকে মাদক কাণ্ডে যুক্ত থাকার কারণে গ্রেফতার করে। মুনমুন ধামেচাও ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে থাকবেন।

পড়াশোনা ও বেড়ে ওঠা

পড়াশোনা ও বেড়ে ওঠা

মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা এই মুনমুন। তবে তাঁর পরিবারের কেউই এখন আর মধ্যপ্রদেশের বাড়িতে থাকেন না। গত বছরই মুনমুনের মা মারা যান, তাঁর একটি ভাইও আছে, যাঁর নাম প্রিন্স ধামেচা। দিল্লিতে কর্মরত। মুনমুন তাঁর স্কুলের পড়াশোনা শেষ করেন সাগরে। সাগরে খুব কম লোকই মুনমুনকে চেনেন। ৬ বছর আগে মুনমুন তাঁর ভাইয়ের কাছে দিল্লিতে যাওয়ার আগে কিছুদিনের জন্য ভোপালে বসবাস করছিলেন।

সোশ্যাল মিডিয়ায় সক্রিয় মুনমুন

সোশ্যাল মিডিয়ায় সক্রিয় মুনমুন

মুনমুন সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তাঁর ইনস্টাগ্রামে ফলোয়ার্সদের সংখ্যা প্রচুর। ২২ সেপ্টেম্বর মুনমুন শেষবারের মতো তাঁর ছবি পোস্ট করেন ইনস্টাতে। ইনস্টাগ্রামে তাঁকে কোনও বলিউড তারকা ফলো করেন না। মুনমুন অক্ষয় কুমার, ভিকি কৌশল সহ আরও অনেক তারকাদের ফলো করেন এবং অনেক তারকার সঙ্গেই তাঁর ছবি রয়েছে।

 উদ্ধর নিষিদ্ধ মাদক

উদ্ধর নিষিদ্ধ মাদক

এই রেভ পার্টি থেকে এনসিবি আধিকারিকেরা একাধিক নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে। এই পার্টিতে মাদক ব্যবহারের খবর আগে থেকেই ছিল এনসিবির আধিকারিকের কাছে। তাই তাঁরা যাত্রী সেজে এই জাহাজে উঠে বসেন। অতিথিদের কাছ থেকেই উদ্ধার হয় এই মাদকগুলি। এনসিবি এখন খতিয়ে দেখছে শাহরুখ-পুত্র আরিয়ান খানের এই মাদক চক্রের সঙ্গে যোগসূত্র কতখানি। ইতিমধ্যেই এনসিবি আরিয়ান খানের ফোন বাজেয়াপ্ত করেছে।

ছবি সৌ:মুনমুন ধামেচা/ইনস্টাগ্রাম


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+