মেরি আওয়াজ হি পেহচান হে, লতা মঙ্গেশকরের গাওয়া তাঁর প্রিয় গানগুলি কি কি জেনে নিন

মেরি আওয়াজ হি পেহচান হে, লতা মঙ্গেশকরের গাওয়া তাঁর প্রিয় গানগুলি কি কি জেনে নিন

রবিবার ৯২ বছর বয়সে প্রয়াত হলেন সঙ্গীত জগতের সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা দেশ সহ গানের জগত। গত মাসে করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তাঁর নিউমোনিয়া ধরা পড়েছিল। শনিবারই লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের অবনতি শুরু হতে শুরু করে। এরপরই রবিবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গানের প্রতি লতা মঙ্গেশকরের নিষ্ঠা ও পরিশ্রমই আজকে তাঁকে আন্তর্জাতিক সঙ্গীত মঞ্চে পরিচিতি এনে দিয়েছে। হিন্দি, বাংলা সহ একাধিক আঞ্চলিক ভাষায় লতা জি গান গেয়েছেন। তাঁর আট দশকের দীর্ঘ কর্মজীবনে তাঁর গাওয়া বহু গান রয়েছে। কিন্তু তাঁর গাওয়া গানগুলি ও অন্যান্য গানের মধ্যে লতা জির প্রিয় গান কোনগুলি জানেন কি। এক সাক্ষাতকারে লতা মঙ্গেশকর তাঁর নিজের পছন্দের গানগুলি বেছে ছিলেন। দেখে নিন সেগুলি কোনগুলি।

মেরি আওয়াজ হি পেহচান হে, লতা মঙ্গেশকরের গাওয়া তাঁর প্রিয় গানগুলি কি কি জেনে নিন

১) পদ্মিনী সিনেমার '‌বেদর্দ তেরা দর্দ কো সিনে সে লাগাকে’‌, রুস্তম সোহরাব সিনেমার '‌অ্যায় দিলরুবা’‌ ও সাইয়া সিনেমার '‌কালি লাকি রাত রে দিল বড়া সতায়ে’‌। এই তিনতে গানের রচয়িতা সাজ্জাদ হাসান।

২)‌ গীতিকার অনিল বিশ্বাসের তরানা সিনেমার '‌সিনে মে সুলাগতা হ্যায় অরমান’‌ ও '‌ওহ দিন কাহা গয়ে বাতা’‌।

৩)‌ শ্যাম সুন্দরের লেখা বাজার সিনেমার গান তাঁরই কন্ঠে '‌সাজন কি গলিয়া ছোড় চলে’‌ লতা জির খুব পছন্দের।

৪)‌ নৌশাদের কম্পোজ করা আন্দাজ সিনেমার '‌উঠায়ে জা উনকা সিতম’‌, অমর সিনেমার '‌জানে ওয়ালে সে মুলাকাত’‌ ও মুঘল–ই–আজম সিনেমার '‌প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া’‌ খুব প্রইয ছিল লতা জির।

৫)‌ গীতিকার মদনের ওহ কউন থি সিনেমার '‌লগ জা গলে’‌ ও জাহান আরা ‌সিনেমার '‌ওহ চুপ রহে তো মেরে দিল কে দাগ জ্বলতে হ্যায়’‌। তবে ‌'‌লগ জা গলে’ গানটি আজও চিরস্মরণীয় এ প্রজন্মের কাছেও।

৬)‌ শচীন দেব বর্মনের অভিমান সিনেমার '‌পিয়া বিনা পিয়া বিনা’‌ ও জুয়েল থিফ ছবির '‌রুলাকে গয়া স্বপ্না মেরা’‌ এই দুটি গান ভীষণ প্রিয়।

৭)‌ গীতিকার হেমন্ত কুমারের কোহরা সিনেমার '‌ও বেকারার’‌ ও বিশ সাল বাগ সিনেমার '‌কহি দীপ জ্বলে কবি দিল’‌ গানদুটি বড্ড প্রিয় গায়িকার।

৮)‌ খয়াম্মের সঙ্গে বহু কাজ করলেও লতাজির প্রিয় গান হল রাজিয়া সুলতানার '‌অ্যায় দিল–এ–নাদান’‌ ও সঙ্কর হুসেন সিনেমার '‌আপনে আপ রাতো মে ছিলমানে সরকতি হ্যায়’‌।

৯)‌ সি রামচন্দ্রর কম্পোজ করা আজাদ সিনেমার '‌রাধা না বোলে’‌ গানটি খুব পছন্দের।

১০) রোশনের সুর করা চিত্রলেখা সিনেমার '‌এরি জানে না দুঙ্গি’‌ ও বহু বেগম সিনেমার '‌দুনিয়া করে সওয়াল’‌ গান বেশ প্রিয়। ‌

১১)‌ সলিল চৌধুরির সুর করা পরখ সিনেমার '‌ও সাজনা বরখা বাহার আয়ি’‌ ও '‌মিলা হ্যায় কিসিকা ঝুমকা’‌ গানদুটি অত্যন্ত প্রিয় ছিল।

১২)‌ জয়দেবের কম্পোজ করা হাম দোনো সিনেমার '‌আল্লাহ তেরো নাম’‌ ও রেশমা অউর শেরা সিনেমার '‌তু চন্দা ম্যায় চাঁদনি’‌ গানদুটি পছন্দের তালিকায় রয়েছে।

১৩)‌ কল্যাণজি–আনন্দজির সরস্বতীচন্দ্র সিনেমার '‌চন্দন সা বদন’‌ গানটি খুব পছন্দে ছিল গায়িকার।

১৪)‌ শঙ্কর–জয়কিষাণের সুর করা '‌সায়োনারা’‌ লাভ ইন টোকিও ও '‌আজি রুঠ কর অব কাহান জাইয়েগা’‌ আরজু সিনেমার খুবই প্রিয় গান লতা জির।

১৫)‌ লক্ষ্মীকান্ত–প্যায়ারেলালের কম্পোজ করা মেরা হামদম মেরা দোস্ত ছবির '‌চলো সাজনা জাহা তক’‌ ও '‌আল্লাহ ইয়ে আদা’‌ এবং এক নজর সিনেমার '‌পত্তা পত্তা বুটা বুটা’‌ গানটিও প্রিয় ছিল গায়িকার।

১৬)‌ আর ডি বর্মন লতা জিকে দিয়ে একটু রোম্যান্টিক গান বেশি গাইয়েছিলেন। যার মধ্যে গায়িকার প্রিয় গান হল অনামিকা ছবির '‌বাহো মে চলে আও’‌, প্যায়ার কা মৌসম ছবির '‌না জা মেরে হমদম’‌ এবং কারাবান ছবির '‌দিলবর দিল সে প্যায়ারে’‌।

১৭)‌ রাজেশ রোশনের সুর করা গানেও লতা জি বহু গান গেলেও তাঁর গাওয়া প্রিয় গানটি হল জুলি সিনেমার '‌ইয়ে রাতে নয়ি পুরানি’‌।

১৮)‌ এআর রহমানের কম্পোজ করা রঙ দে বসন্তি ছবির খুবই জনপ্রিয় গান '‌লুকা ছুপি বহত হুই’‌ গানটি লত মঙ্গেশকরের খুবই পছন্দের। গানটি নিজেই গেয়েছেন।

১৯) চলা ওহি দেশ সিনেমার সব গানই গায়িকার খুব প্রিয়।

২০)‌ লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের কম্পোজ করা গান '‌শুনিয়ো জি’‌ লেকিন সিনেমার গানটি লতা জির খুবই প্রিয় ছিল। ‌


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+