জানুন কর্ডেলিয়া ক্রুজের রেভ পার্টি মাদক মামলায় কীভাবে ফেঁসে গেলেন শাহরুখ–পুত্র আরিয়ান‌

জানুন কর্ডেলিয়া ক্রুজের রেভ পার্টি মাদক মামলায় কীভাবে ফেঁসে গেলেন শাহরুখ–পুত্র আরিয়ান‌

কর্ডেলিয়া ক্রুস এমপ্রেস জাহাজে রেভ পার্টি মাদক মামলায় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অবশেষে গ্রেফতার করল বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। মুম্বই উপকূলের ক্রুজে শনিবার রাতে হওয়ার রেভ পার্টিতে হানা দিয়ে এনসিবির আধিকারিকেরা আরিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় প্রথমে। কিন্তু পরে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানান এনসিবির আঞ্চলিক ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। কীভাবে এই মাদক মামলায় ফেঁসে গেলেন আরিয়ান আসুন দেখে নেওয়া যাক।

ফোনের চ্যাট ফাঁসিয়ে দেয় আরিয়ানকে

ফোনের চ্যাট ফাঁসিয়ে দেয় আরিয়ানকে

ইতিমধ্যেই এই ক্রুজ পার্টির আয়োজন করা ৬ আয়োজকের বিরুদ্ধে এনসিবি সমন জারি করেছে। এনসিবি সূত্রের খবর, আরিয়ান খানের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং ফোনটি এনসিবির আধিকারিকরা খুঁটিয়ে দেখছেন যাতে আরিয়ানের এই রেভ পার্টিতে মাদক আনা বা সেবন করার কোনও তথ্য বা যোগ খুঁজে পাওয়া যায় কিনা। নার্কোটিক্স ব্যুরো ফোন থেকে পাওয়া আরিয়ানের চ্যাট তদন্ত করে দেখার পরই তাঁকে গ্রেফতার করা হয়।

রেভ পার্টিতে অতিথি ছিলেন শাহরুখ–পুত্র

রেভ পার্টিতে অতিথি ছিলেন শাহরুখ–পুত্র

বলিউড সুপারস্টার শাহরুখ খান ও গৌরী খানের বড় ছেলে আরিয়ান। এই তারকা দম্পতির একটি মেয়ে সুহানা ও আরও একটি ছেলে আব্রাহামও রয়েছে। জানা গিয়েছে, এই ক্রুজ পার্টির জন্য দিল্লি থেকে তিন তরুণীকে নিয়ে আসা হয়েছিল, তাঁদেরকেও এনসিবি আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য। এই তিনজন খ্যাতনামা শিল্পতির মেয়ে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ক্রুজ শিপে বলিউড ফ্যাশন ও শিল্প ক্ষেত্রের সব মানুষদের নিয়ে তিনদিন ধরে চলা '‌মিউজিক্যাল ভয়েজ'‌-এ শনিবার রাতে তল্লাশি চালায় এনসিবি। এনসিবির কাছে খবর যায় যে এই পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহার করা হচ্ছে। এরপরই নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এখানে তল্লাশি অভিযান চালায়।

যাত্রী সেজে রেভ পার্টিতে অভিযান এনসিবির

যাত্রী সেজে রেভ পার্টিতে অভিযান এনসিবির

সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে এনসিবি আধিকারিকরা ওই ক্রুজে যাত্রী হিসাবে সওয়ার হন। রেভ পার্টি শুরু হওয়ার পর ক্রুজ মুম্বই উপকূল ছাড়ে এবং মাঝ-সমুদ্রে যায়। এই ইভেন্টে আসা অতিথিদের আয়োজকরা কথা দিয়েছিলেন যে তিনদিন ধরে মাঝ সমুদ্রে ক্রুজে পার্টি করাবেন। শনিবার দুপুর ২টোয় মুম্বই থেকে ক্রুজটি ছাড়ে এবং ৪ অক্টোবর সকাল ১০টায় আরব মহাসাগরে ঘোরার পর তা ফিরে আসার কথা ছিল।

ইভেন্টে কি কি ছিল

ইভেন্টে কি কি ছিল

ক্রে'‌ আর্ক নামে এই ইভেন্টটি কর্ডেলিয়া ক্রুজে আয়োজন করেছিল ফ্যাশন টিভি ইন্ডিয়া ও নমাস্ক্রে। আয়োজকরা প্রথম দিন মিয়ামির ডিজে স্ট্যান কোলেভ, ডিজে বুলজেয়া, ব্রাউনকোট ও দীপেশ শর্মার মিউজিক্যাল পারফর্ম রেখেছিলেন। দ্বিতীয় দিনে দুপুর ১টা থেকে রাত ৮টা এফটিভি পুল পার্টি আয়োজন করা হয় অতিথিদের জন্য। পুল পার্টির সময় আইভোরি উপকূলের ডিজে রাউল কে ভারতীয় ডিজে কোহরা ও মরোক্কানের সঙ্গে পারফর্ম করার কথা ছিল। রাত আটটার পর মিউজিক পার্টি আর জমে ওঠার কথা ছিল। এই পার্টি চলাকালীনই নিষিদ্ধ মাদক ব্যবহার হয়েছে বলে এনসিবি জানতে পারে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+