তৈমুর, আরাধ্যা, আব্রাহাম, সুহানা, এই তারকা সন্তানদের মা–বাবার সম্পত্তির পরিমাণ জানেন কী
বলিউডের ৬ তারকা সন্তান
বলিউডে এমন অনেক তারকা সন্তানরা রয়েছেন যাঁদের মা–বাবা কোটি কোটি সম্পত্তি রেখে গিয়েছেন। তৈমুর আলি খান থেকে শুরু করে সুহানা, এইসব তারকা সন্তানরা তাঁদের জীবন এলাহিভাবে কাটাচ্ছেন। কারণ তাঁদের মা–বাবা বলিউডের খ্যাতনামা তারকা। সেরকমই কিছু তারকা সন্তানদের কথা আসুন জেনে নেওয়া যাক।

তৈমুর আলি খান পতৌদি
করিনা কাপুর খান পতৌদি ও সইফ আলি খান পতৌদির প্রথম সন্তান তৈমুর। তার জন্মের পর থেকেই সে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ২০১৬ সালের ডিসেম্বরে জন্ম হয় তৈমুরের। তৈমুরের মা-বাবার মিলিত সম্পত্তি হল ১৫৬০ কোটি টাকা।

আরিয়ান, সুহানা ও আব্রাহাম খান
এই তিনজনই বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান ও গৌরী খানের সন্তান। ১৯৯৭ সালের ১৩ নভেম্বর আরিয়ানের জন্ম হয় এবং আরিয়ান এখন ২৩ বছরের যুবক। সুহানার জন্ম হয় ২২ মে ২০০০ সালে, তাঁর এখন ২১ বছর বয়স। অন্যদিকে আব্রাহামের জন্ম হয় ২০১৩ সালে, এখন তাঁর বয়স ৭ বছর। তাদের অভিভাবকদের যৌথভাবে সম্পত্তির পরিমাণ ৫,৯০০ কোটি টাকা।

আরাধ্যা বচ্চন
অভিষেক ও ঐশ্বর্য বচ্চনের একমাত্র কন্যা আরাধ্যার জন্ম হয় ২০১১ সালে, এখন তার বয়স ৯ বছর। আরাধ্যা অমিতাভ বচ্চনের নাতনিও বটে। আরাধ্যা অত্যন্ত সফলতম পরিবারে জন্ম নিয়েছে, তার অভিভাবকের সম্পত্তির পরিমাণ ৪৫০ কোটি টাকা।

নায়শা দেবগণ ও যুগ দেবগণ
নায়শা ও যুগ দু'জনেই বলিউডের হিট জুটি অজয় দেবগণ ও কাজলের সন্তান। নায়শার জন্ম হয় ২০০৩ সালের ২০ এপ্রিল, বর্তমানে নায়শার ১৮ বছর বয়স, যুগের জন্ম হয় ২০১০ সালে, তার বয়স ১০ বছর। কাজল ও অজয় দেবগণের যৌথ সম্পত্তির পরিমাণ ৪০০ কোটি টাকা।

আরভ কুমার ও নিতারা কুমার
আরভ ও নিতারা অভিনেতা অক্ষয় কুমার ও লেখিকা টুইঙ্কল খান্নার সন্তান। আরভের জন্ম হয় ২০০২ সালের ১৫ সেপ্টেম্বর এবং তার এখন ১৮ বছর বয়স এবং নিতারা ২০১২ সালে জন্মায় এবং তার বয়স ৮ বছর। এই দুই সন্তানের মা-বাবার সম্পত্তির পরিমাণ ২,৬৩৩ কোটি।

ভিয়ান রাজ কুন্দ্রা
অভিনেত্রী ও ফিটনেস ফ্রিকার শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার সন্তান। তার জন্ম হয় ২২ নভেম্বর ২০১২ সালে তার জন্ম এবং এখন তার বয়স ৯ বছর। তার অভিভাবকের মোট সম্পত্তির পরিমাণ ৩ হাজার কোটি টাকা।












Click it and Unblock the Notifications