(ফটো ফিচার) 'পোস্ত' দিয়ে হিটের হ্যাট্রিক হলেও, শিবপ্রসাদ-নন্দিতা জুটির এই ছবিগুলিও কিছু কম যায়না!

'পোস্ত' ছাড়াও নিজেদের পরিচালনার আরও কয়েকটি ছবিতে দর্শকদের মনজয় করেছেন শিবপ্রসাদ-নন্দিতা জুটি। মনে করে নেওয়া যাক তাঁদের কিছু অনবদ্য ছবিকে।

'বেলাশেষে', 'প্রাক্তন', 'পোস্ত' তিনটি পর পর হিট ছবি দিয়ে 'হিটের হ্যাট্রিক'-এ টলিউড মাত করেছেন পরিচালক শিবপ্রসাদ-নন্দিতা জুটি। 'বাহুবলী ২' এর দাপটের বাজারেও, সদ্যমুক্তি পাওয়া 'পোস্ত' ৪দিনে বক্স অফিসে ১কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আর এই ছবি হিট হওয়ার নেপথ্যে অভিনেতাদের পাশপাশি অনেকটাই প্রশংসা কোড়াচ্ছেন ছবির পরিচালকদ্বয়।

কখনও মানবিক যোগ কখনও বা সমাজবোধ, কিম্বা সম্পর্কের টানাপোড়েনের গল্প। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের জুটি আমাদের আশপাশের চেনা চরিত্রগুলো দিয়েই সেই সাজিয়ে ফেলেন ছবরি গল্প। আর সেই গল্পের বুনোট এতই নিপূণ, যে তা দর্শকের মন ছুঁতে বাধ্য। ঠিক এভাবেই 'পোস্ত' ছাড়াও নিজেদের পরিচালনার আরও কয়েকটি ছবিতে দর্শকদের মন জয় করেছেন তাঁরা। মনে করে নেওয়া যাক শিবপ্রসাদ -নন্দিতা জুটির কিছু অনবদ্য ছবিকে।

ইচ্ছে

ইচ্ছে

মা ও তাঁর সন্তানের সম্পর্কের নানা জটিল দিক নিয়ে ছবি 'ইচ্ছে'। ছেলে শমিকে চোখে হারান মা মমতা। কিন্তু মায়ের'ইচ্ছে' আর ছেলের 'ইচ্ছে'-এর ফারাকেই এই সম্পর্কে কোথাও ফাটল ধরে যায়। সেখান থেকেই গল্প মোড় নেয় এক নতুন দিকে। সোহিনী সেনগুপ্ত ও সমদর্শী দত্তের অভিনয় এই ছবির অন্যতম সম্পদ। লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের গল্প অবলম্বনে এই ছবি নির্মিত হয়।

অ্যাক্সিডেন্ট

অ্যাক্সিডেন্ট

২০১২ সালে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ছবি বক্স অফিসে সেভাবে দাঁড়াতে না পারলেও, সমাজবোধের এক অনন্য ছবি তুলে ধরে এই সিনেমা। রুদ্রনীল সেনগুপ্তের সঙ্গে ,পরিচালক শিবপ্রসাদের অভিনয়ও এই ছবিতে মন কেড়েছে দর্শকের। এই ছবির গল্প কলকাতার কেষ্টপুরে ২০০৮ সালে ঘটে যাওয়া এক সত্য ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়।

 মুক্তধারা

মুক্তধারা

কলকাতার আরেকটি সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবির নিউক্লিয়াস। এক অপরাধীর শিল্পী হয়ে ওঠার গল্প। শিল্প কে ভালোবেসে মনের কলুসতাকে মুছে ফেলার গল্প 'মুক্তধারা'। উল্লেখ্য, নৃত্যশিল্পী আলোকনন্দা রায় কীভাবে জেলবন্দী অপরাধী নাইজেল আকারাকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনেন, সেই সত্যি ঘটনা নিয়েই এই ছবি। ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবশঙ্কর হালদার, নাইজেল আকারার অভিনয় নজর কাড়ার মতো।

 প্রাক্তন

প্রাক্তন

হঠাৎ যদি নিজের প্রাক্তন প্রেমকে কোনও অপ্রত্যাশিত পরিস্থিতিতে, অপ্রত্যাশিত জায়গায় দেখতে পাওয়া যায়, তাহলে কী হতে পারে? এই প্রশ্নকে কেন্দ্র করেই শিব-প্রসাদ নন্দিতার আরেক কাল জয়ী ছবি প্রাক্তন। এই ছবির হাত ধরে বহু বছর বাদে , স্ক্রিনে একসঙ্গে জুটি হিসাবে ফেরেন প্রসেনজিৎ -ঋতুপর্ণা । ২০১৬ সালের এই ছবিও ছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনার অন্যতম হিট ছবি।

অলীক সুখ

অলীক সুখ

ঋতুপর্ণা সেনগুপ্ত , সোহিনী সেনগুপ্ত ও দেবশঙ্কর হালদার অভিনীত এই ছবি একটি সাইকো-থ্রিলার। সুচিত্রা ভট্টাচার্যের কাহিনি অবলম্বনে তৈরি হওয়া এই ফিল্মের পরতে পরতে জট খুলেছে কাহিনী। গোটা ছবি জুড়ে অসামান্য দক্ষতায় পরিচালক দ্বয় তুলে ধরেছেন কাহিনীকে ঘিরে লেপ্টা থাকা রহস্যকে। এই ছবির বাড়তি পাওয়ান অপরাজিতা আঢ্যর অসামান্য অভিনয়। সঙ্গে ছবির সংলাপও মন ছুঁয়ে যায় দর্শকদের।

রামধনু

রামধনু

পোস্তের মতই আরেক ক্ষুদে গোগোলের স্কুলে ভর্তি হওয়ার গল্প নিয়ে ছবি 'রামধনু'। ২০১৪ সালে মুক্তি প্রাপ্ত এই ছবি 'রাইট টু এডুকেশন অ্যাক্ট-২০০৯' কে নিয়ে কেন্দ্র করে নির্মিত হয়। ছবিতে গার্গী রায়চৌধুরির সঙ্গে অভিনয় করেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পরবর্তীকালে 'সল্ট ম্যাঙ্গো ট্রি' নামে একটিস মালায়লম ছবি নির্মিত হয়, এই ছবির গল্পকে ঘিরে।

বেলাশেষে

বেলাশেষে

নন্দিতা-শিবপ্রসাদ জুটির অন্যতম মন ছুঁয়ে যাওয়া ছবি 'বেলাশেষে'। বয়সকালে দাম্পত্যের গভীরতায় পৌঁছে যে বেশ কিছু উপলব্ধি উঠে আসে , তা নিয়েই এই ছবির গল্প। সত্যজিত রায়ের 'ঘরে বাইরের' পর, বহু বছর বাদে 'বেলাশেষে' ছবিতেই ফের একসঙ্গে দেখা যায় সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তকে। তাঁদের পাশপাশি এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায় সমেত বহু বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী মন কাড়েন দর্শকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+