'দৃশ্যম' খ্যাত পরিচালক নিশিকান্ত কামাত প্রয়াত, মাত্র ৫০ বছরেই শেষ হল এক উজ্জ্বল জীবনসফর
'দৃশ্যম' খ্যাত পরিচালক নিশিকান্ত কামত প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৫০ বছর
এদিন সকাল থেকেই নিশিকান্ত কামাতের শারীরিক পরিস্থিতি নিয়ে টুইটারে একাধিক খবর উঠে আসছিল। বলিউডের 'দৃশ্যম' খ্যাত পরিচালক নিশিকান্তের প্রয়াণের শোকবার্তা টুইটারে জানান রীতেশ দেশমুখ। মাত্র ৫০ বছর বয়সে নিশিকান্তের মৃত্যু হল। স্বভাবতই ঘটনার জেরে শোকের ছায়া বলিউডে।

এদিন সকাল থেকেই নিশিকান্তের শারীরিক অবস্থা নিয়ে বহু ভুয়ো খবর উঠে আসে। লিভারের সমস্যা নিয়ে বহুদিন ধরেই তিনি অসুস্থতায় ভুগছিলেন। এমন পরিস্থিতিতে এদিন বিকেলে অজয় দেবগণ ও রীতেশ দেশমুখের মতো অভিনেতারা এই মৃত্যু সংবাদ দেন।
২০২০ সালে একের পর এক ক্ষতি হয়ে গিয়েছে বলিউডে। ইরফানের খানের মৃত্যু সংবাদ যখন তাংরভক্তরা মেনে নিতে পারছিলেন না, তার কয়েকদিনের মাথাতেই আসে ঋষি কাপুরের মৃত্যু সংবাদ। এরপর সকলকে ধাক্কা দিয়ে যায় সুশান্ত সিং রাজপুতের মতো ঝকঝকে অভিনেতার মৃত্যু। তারপরই নিশিকান্ত কামাতের মতো উজ্জ্বল পরিচালকের মৃত্যু সংবাদ আসে বলিউডে। উল্লেখ্য, গত ৩১ জুলাই থেকে তিনি হায়দরাবাদের এআইজি হাসপাতেল ভর্তি ছিলেন।












Click it and Unblock the Notifications