'নেপোটিজম' বিতর্ক সামনে নিয়েই 'ফিল্মফেয়ার'এ হাড্ডাহাড্ডি লড়াই আলিয়া-কঙ্গনার
কয়েকদিন আগের সাক্ষাৎকারে কঙ্গনা রানাওয়াত 'নেপোটিজম' বিতর্ক উস্কে আলিয়া ভাটের বিরুদ্ধে চূড়ান্ত তোপ দাগেন। আলিয়াকে নিয়ে 'স্টার কিড' বিতর্ক উস্কে বলিউডে রীতিমতো ঝড় তুলে দেন কঙ্গনা। এবার সেই কঙ্গনা ও আলিয়া মুখোমুখী বলিউডের অন্যতম নামী 'অ্যায়ার্ড শো' ফিল্মফেয়ারে।

সেরার লড়াইয়ে কারা?
এদিন মুক্তি পেয়েছে 'ফিল্মফেয়ার' অ্যাওয়ার্ডের মনোনয়নের তালিকা। আর তাতে সেরা গল্পের লড়াইে রয়েছে, ' আর্টিক্যাল ১৫ ', 'ছিছোঁড়ে ', ' গাল্লি বয় , ' ' মিশন মঙ্গল' এর মতো ছবি। সেরা নবাগতা অভিনেত্রীর তালিকায় রয়েছেন স্টারকিড অনন্যা পান্ডে, প্রানূতন, তারা সুতারিয়া, সাই মঞ্জরেকরের মতো অভিনেত্রীরা। এই বিভাগে পুরুষদের মধ্যে রয়েছেন, সিদ্ধান্ত চতুর্বেদী, মিজান জাাফরি, বর্ধন পুরীর মতো অভিনেতারা।সেরা মিউজিক অ্যালবামের লড়াইয়ে অঙ্কুর তিওয়ারি, জোয়া আখতারের 'গালি বয়' রয়েছে। রয়েছে প্রীতমের 'কলঙ্ক'।

শ্রেয়া-নেহা ভাসিন
সেরা গায়িকার লড়াইয়ে নামছেন শ্রেয়া ঘোষাল থেকে নেহা বাসিন, শিল্পা রাও, সোনা মহাপাত্ররা। গায়কদের লড়াইয়ে এবারেও রয়েছেন অরিজিৎ সিং। তাঁকে টক্কর দিচ্ছেন, নকাশ আজিজ, শচেত ট্যান্ডনরা। পার্শ্বচরিত্রের অভিনয়ে অভিনেত্রীদের তালিকায় রয়েছেন, মাধুরী দীক্ষিত থেকে অমৃতা সিং, জরিনা ওয়াসিম। এই বিভাগের অভিনেতার তালিকায় দিলজিৎ দোসাঞ্জ, রণবীর শোরে, সিদ্ধান্ত চতুর্বেদীরা।

সেরা ছবির তালিকায় কারা?
সেরা ছবির তালিকায় 'গাল্লি বয়' থেকে শুরু করে রয়েছে ' মিশন মঙ্গল', 'উরি সার্জিক্যাল স্ট্রাইক', 'ওয়ার'। পরিচালকদের লড়াইয়ে রয়েছেন পরিচালক আদিত্য ধর (উরি), জগন শক্তি (মিশন মঙ্গল), সিদ্ধান্ত আনন্দ (ওয়ার), জোয়া আখতার (গাল্লি বয়)।

সেরা অভিনেতা অভিনেত্রী
অভিনেত্রীদের লড়াইয়ে এবার মুখোমুখী কঙ্গনা রানাউত ও আলিয়া ভাট। তাঁরা ছাাড়াও মনোনয়নের তালিকায় রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া,রানি মুখোপাধ্যায়,বিদ্যা বালান, করিনা কাপুর। এই বিভাগে পুরুষদের মধ্যে লড়াইয়ে নামছেন, অক্ষয় কুমার, আয়ুষ্মান খুরানা, ভিকি কৌশল, হৃতিক রোশন, শাহিদ কাপুর, রণবীর সিংরা।












Click it and Unblock the Notifications