রণবীর বনাম রণবীর লড়াই! ২০১৯ এ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে 'ব্ল্যাক লেডি' উঠে এল কাদের হাতে

প্রেমেয়র ময়দান থেকে বলিউড পুরস্কার বিতরণের মঞ্চ, সর্বত্রই এখন স্টেপ আপ করে ছয় মারতে ব্যস্ত রণবীর কাপুর-আলিয়া ভাট!

প্রেমেয়র ময়দান থেকে বলিউড পুরস্কার বিতরণের মঞ্চ, সর্বত্রই এখন স্টেপ আপ করে ছয় মারতে ব্যস্ত রণবীর কাপুর-আলিয়া ভাট! তাঁদের প্রেমের গুঞ্জনের খবর যেমন লাইমলাইট কেড়েছে তেমনই এবার এই জুটি মা করে দিল ফিল্মফেয়ার ২০১৯ এর মঞ্চ।

সেরার সেরা রণবীর-আলিয়া!

ফিল্মফেয়ারের মঞ্চে সেরা অভিনেত্রীর শিরোপা জিতেছেন আলিয়া ভাট। 'রাজি' ছবিতে অভিনয়ের জন্য তিনি এই শিরোপা পেয়েছেন তিনি। অন্যদিকে আলিয়ার বয়ফ্রেন্ড তথা বলিউড স্টার রণবীর জিতেছেন ফিল্ম ফেয়ারের সেরা অভিনেতার তকমা। তিনি 'সঞ্জু' ছবিতে অভিনয়ের জন্য এই শিরোপা পেয়েছেন।

সেরা ছবি

সেরা ছবি

ফিল্মফেয়ারের মঞ্চে সেরা ছবির তকমা পেয়েছে 'রাজি'। ক্রিটিক অ্যাওয়ার্ড জিতেছে 'অন্ধাধুন'। ক্রিটিক অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার শিরোপা পেয়েছেন রণবীর সিং , তিনি 'পদ্মাবত' ছবির জন্য এই সম্মান পান।

সেরা ডেব্যু

সেরা ডেব্যু

জাহ্নবীকে ছাপিয়ে এই বছরের সেরা ডেব্যু অ্য়াওয়ার্ড জিতে নেন নবাব কন্যা সারা আলি খান। সেরা ডেব্যু অভিনেতার সম্মান পেয়েছেন শাহিদের ভাই ঈশান খট্টর ।

 সেরা পরিচালক ও পার্শ্ব চরিত্র

সেরা পরিচালক ও পার্শ্ব চরিত্র

সেরা পরিচালক হিসাবে ফিল্মফেয়ারে উঠে এসেছেন মেঘনা গুলজার 'রাজি' ছবির জন্য।সেরা ডেব্যু পরিচালকের সম্মান পেয়েছেন' স্ত্রী' ছবির পরিচালক অমর কৌশিক। সেরা পার্শ্বচরিত্রের অভিনেতার সম্মান পেয়েছেন গজরাজ রাও (বধাই হো) ও ভিকি কৌশল (সঞ্জ্ু) ।বধাই হো ছবির জন্য সেরা পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর সম্মান পেয়েছেন সুরেখা সিক্রি।

সেরা গানের অ্যালবাম

সেরা গানের অ্যালবাম

সেরা গানের অ্যালবামের অ্য়াওয়ার্ড পেয়েছে 'পদ্মাবত'। শ্রেয়া ঘোষাল 'ঘুমর' গানের জন্য সেরা গায়িকার সম্মান পেয়েছেন ও 'এয় ওতন' গানের জন্য সেরার সম্মান পেয়েছেন অরিজিৎ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+