(ছবি) : ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ২০১৪-র মনোনয়ন তালিকা
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। অনুষ্ঠিত হবে ৫৯তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে ঐতিহ্যশালী অ্যাওয়ার্ড। আর তার আগেই প্রকাশিত হল অনুষ্ঠানের মনোনয়ন।
মনোনয়নে রয়েছে বেশ কিছুটা চমক। সঞ্জয়লীলা বনশালির গলিয়োঁ কি রাসলীলা রামলীলা যেখানে বিচারকদের সম্মতি পেয়ে প্রায় সবকটি বিভাগেই বিবেচিত হয়েছে সেখানে বিচারকের মন টানতে অপারগ ঋতেশ বতরার লাঞ্চ বক্স। শুধুমাত্র শ্রেষ্ঠ সহ অভিনেতা বিভাগে নওয়াজুদ্দিন সিদ্দিকে এই ছবির তরফে মনোনীত হয়েছেন। সোনম কাপুর ও শ্রদ্ধা কাপুর শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন।
আগামী ২৪ জানুয়ারি মুম্বইয়ে অনুষ্ঠিত হবে ৫৯তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন প্রিয়াঙ্কা চোপড়া ও রণবীর কাপুর।

চেন্নাই এক্সপ্রেস
রোহিত শেঠীর এই কমেডি রোমান্টিক ছবিটি বেশ কয়েকটি বিভাগে মনোনয়ন পেয়েছে।

শ্রেষ্ঠ সহ অভিনেত্রী
ভাগ মিলখা ভাগ ছবিতে অনবদ্য অবদানের জন্য এই বিভাগে মনোনয়ন পেয়েছেন দিব্যা দত্ত

দীপিকা-রণবীর জুটি
ট্রেন্ড সেটার এই ছবিটি শ্রেষ্ঠ ছবির তালিকায় জায়গা করে নিয়েছে

গলিয়োঁ কি রাসলীলা রামলীলা
হাজারো বিতর্ক সত্ত্বেও বিচারকদের সম্মতি পেয়ে প্রায় সবকটি বিভাগেই জায়গা করে নিয়েছে এই ছবি

ভাগ মিলখা ভাগ
এই ছবিটি সমালোচকদের প্রশাংসাও কুড়িয়েছে

রাঞ্ঝনা
মিস্টি প্রেমের এই ছবিটি দর্শক মনেও দাগ কেটেছে

কৃশ ৩
বক্স অফিসে রেকর্ড করেছে সুপার হিরোর ক্যারিশমা

চেন্নাই এক্সপ্রেস
এই ছবির হাত ধরে ফের সেরা অভিনেতা হতে পারবেন কী শাহরুখ খান

কাই পো চে
ঘুড়ির সুতো কাটবে নাকি আরও উঁচুতে উঠবে বলবে সময়ই
ফিল্মফেয়ারের নমিনেশন তালিকা
সেরা ছবি
ভাগ মিলখা ভাগ
চেন্নাই এক্সপ্রেস
গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা
রঞ্ঝনা
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি
সেরা পরিচালক
আনন্দ এল রাই (রঞ্ঝনা)
অভিষেক কপুর (কাই পো চে)
অয়ন মুখোপাধ্যায় (ইয়ে জওয়ানি)
রাকেশ ওমপ্রকাশ মেহরা (ভাগ মিলখা ভাগ)
রোহিত শেঠি (চেন্নাই এক্সপ্রেস)
সঞ্জয় লীলা বনশালি (গোলিঁও কে রাসলীলা-রাম লীলা)
সেরা অভিনেতা
ধনুষ রঞ্ঝনা
ফারহান আখতার -ভাগ মিলখা ভাগ
হৃতিক রোশন -কৃষ থ্রি
রনবীর কপুর -ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি
রনবীর সিং -গোলিঁও কি রাসলীলা-রাম লীলা
শাহরুখ খান -চেন্নাই এক্সপ্রেস
সেরা অভিনেত্রী
দীপিকা পাডুকোন -চেন্নাই এক্সপ্রেস
দীপিকা পাডুকোন -গোলিয়োঁ কি রাসলীলা-রাম লীলা
পরিনীতি চোপড়া -শুদ্ধ দেশি রোম্যান্স
শ্রদ্ধা কপূর -আশিকি ২
সোনাক্ষি সিনহা -লুটেরা
সোনম কপূর -রঞ্ঝনা
সেরা সহ অভিনেতা
আদিত্য রয় কপুর -ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি
অনুপম খের -স্পেশ্যাল ২৬
নওয়াজউদ্দিন সিদ্দিকি -দ্য লাঞ্চবক্স
পঙ্কজ কপূর -মতরু কি বিজলি কা মনডোলা
রাজকুমার রাও -কাই পো চে
বিবেক ওবেরয় -কৃষ থ্রি
সেরা সহ অভিনেত্রী
দিব্য দত্ত -ভাগ মিলখা ভাগ
কল্কি কোচলিন -ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি
কঙ্কনা সেন শর্মা -এক থি ডায়ান
সুপ্রিয়া পাঠক কপূর -গোলিঁও কে রাসলীলা-রাম লীলা
স্বরা ভাস্কর -রঞ্ঝনা
সেরা সঙ্গীত
অমিত ত্রিবেদী -লুটেরা
অঙ্কিত তিওয়ারি, মিঠুন ও জিৎ গাঙ্গুলি -আশিকি ২
এ আর রহমান -রঞ্ঝনা
প্রীতম -ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি
সঞ্জয় লীলা বনশালি -গোলিঁও কি রাসলীলা-রাম লীলা
বিশাল শেখর -চেন্নাই এক্সপ্রেস
সেরা গীতিকার
অমিতাভ ভট্টাচার্য -শিকায়তে (লুটেরা)
অমিতাভ ভট্টাচার্য -কবীরা (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি)
মিঠুন -তুম হি হো (আশিকি ২)
প্রসূন জোশি -জিন্দা (ভাগ মিলখা ভাগ)
স্বনন্দ কিরকিরে -মাঞ্জা (কাই পো চে)
সেরা গায়ক
অমিত ত্রিবেদী -মাঞ্জা (কাই পো চে)
অঙ্কিত তিওয়ারি -সুন রাহা হ্যায় তু (আশিকি টু)
অরিজিৎ সিং -তুম হি হো (আশিকি টু)
বেনি দয়াল -বদতমিজ দিল (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি)
সিদ্ধার্থ মহাদেবন -জিন্দা (ভাগ মিলখা ভাগ)
সেরা গায়িকা
চিন্ময়ী -তিতলি (চেন্নাই এক্সপ্রেস)
মোনালি ঠাকুর -সওয়ার লু (লুটেরা)
শাল্মলী খোলগাড়ে -বলম পিচকারি (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি)
শ্রেয়া ঘোষাল -সুন রাহা হ্যায় তু (আশিকি টু)
শ্রেয়া ঘোষাল -নাগাড়া (গোলিঁও কি রাসলীলা-রাম লীলা)












Click it and Unblock the Notifications