Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মৃণাল সেনকে নিয়ে স্মৃতিচারণায় আবেগঘন অমিতাভ! শোকাহত ভারতীয় চলচ্চিত্রের তারকারা

ডিসেম্বরের রবিবাসরীয় সকালে ঝকঝকে রোদের'নীল আকাশ' জুড়ে যেন আজ ছেয়ে রয়েছে গভীর শোকের কালো মেঘ। আরও এক নক্ষত্রপতনে শেষ হয়ে বছর শেষে আরও শোকস্তব্ধ এ রাজ্য।

ডিসেম্বরের রবিবাসরীয় সকালে ঝকঝকে রোদের'নীল আকাশ' জুড়ে যেন আজ ছেয়ে রয়েছে গভীর শোকের কালো মেঘ। আরও এক নক্ষত্রপতনে শেষ হয়ে বছর শেষে আরও শোকস্তব্ধ এ রাজ্য। চলে গেলেন মৃণাল সেন। সাহস, দাপট, আর পরিণত ভাবনার মিশেল এই ব্যক্তিত্ব রেখে গেলেন এক অসামান্য অধ্যায়।

প্রসঙ্গত, খারিজ উপন্যাসের লেখক রমাপদ চৌধুরী প্রয়াত হয়েছেন কয়েকদিন আগেই, আর সেই উপন্যাসকে যিনি সেলুলয়েডে বেঁধেছিলেন সেই মৃণাল সেন আজ চলেগেলেন। মৃণাল সেনের জীবনাবসানে এদিন শোকর্ত অমিতাভ বচ্চন থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন এদিন মৃণাল সেনের স্মৃতিচারণা করে জানিয়েছেন, জীবনের প্রথম ভয়েস ওভার এর শুরু মৃণাল সেনের হাত ধরেই।

ঋতুপর্ণা সেনগুপ্ত

মৃণাল সেনের প্রয়াণে শোকস্তব্ধ ঋতুপর্ণা সেনগুপ্তও। তিনি জানিয়েছেন তাঁর আন্তরিক শ্রদ্ধা।

পরমব্রত চট্টোপাধ্যায়

মৃণাল সেনের প্রয়াণে শোকস্তবব্ধ পরমব্রত চট্টোপাধ্যায় এদিন শোক প্রকাশ করেন।

প্রসেনজিতের শোক প্রকাশ

এদিন শোক প্রকাশ করে টুইট বার্তায় আন্তরিক শ্রদ্ধা জানান টলিউড স্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

সৃজিৎ মুখোপাধ্যায়

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও এদিন শোক প্রকাশ করেন মৃণাল সেনের প্রয়াণে।

মনোজ বাজপেয়ী

অভিনেতা মনোজ বাজপেয়ীও এদিন শোক প্রকাশ করেছেন টুইট বার্তায়।

মাধবী ও শ্যামের স্মৃতি চারণায়

মাধবী ও শ্যামের স্মৃতি চারণায়

মৃণাল সেনের প্রয়াণে শোকস্তবব্ধ বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। তিনি জানান, ' মৃণাল সেন না থাকলে মাধবী মুখোপাধ্যায় মাধবী হয়ে উঠত না।' পাশাপাশি মৃণাল সেনকে ভারতীয় সিনেমার অন্যতম আর্কিটেক্ট বলে বর্ণনা করেন পরিচালক শ্যাম বেনেগল।

মোহন লালের শোক প্রকাশ

দক্ষিণী সিনেমার অন্যতম সেরা অভিনেতা মোহনলালও এদিন মৃণাল সেনের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেন।

মমতা শঙ্কর

মমতা শঙ্কর

এদিন অভিনেত্রী মমতা শঙ্কর জানান, মৃণাল সেনের প্রয়াণে তিনি কার্যত অভিভাবক হারা। আবেগঘন মমতা এদিন বলেন, 'সাহসী ছবি তৈরি করা কাকে বলে তা দেখিয়ে গিয়েছেন মৃণাল সেন ।'

রাজ চক্রবর্তী

এদিন শোক প্রকাশ করেন টলিউড পরিচালক রাজ চক্রবর্তীও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+