রাজ-শুভশ্রীর আইবুড়োভাত থেকে 'মেহেন্দি'-র পর্ব ঘিরে হইহুল্লোড় তুঙ্গে, দেখুন ফোটো অ্যালবাম
বিয়ের অনুষ্ঠান শুরু হতেই এক্কেবারে চেনা বাঙালিয়ানার মেজাজে দেখা গেল পরিচালক রাজ চক্রবর্তী ও শুভশ্রীকে।
আইনগতভাবে বিয়েটা হয়ে গিয়েছে। এবার পালা আনুষ্ঠানিকতার। রাজ শুভশ্রীর বিয়ের আনন্দের শুরুটা হয়েছিল ককটেল পার্টি দিয়ে। যেখানে ওয়েস্টার্ন আউটলুকে ধরা দিয়েছিল রাজ-শ্রী। তবে বিয়ের অনুষ্ঠান শুরু হতেই এক্কেবারে চেনা বাঙালিয়ানার মেজাজে দেখা গেল পরিচালক রাজ চক্রবর্তী ও শুভশ্রীকে। আজ তাঁদের বিয়ে। তার আগে গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন অনুষ্ঠান। একনজরে দেখে নেওয়া যাক , বাওয়ালি রাজবাড়িতে আয়োজিত সেই সমস্ত অনুষ্ঠানের কিছু ঝলক।

শুভশ্রীর আইবুড়োভাত
বৃহস্পতিবার আইবুড়োভাতের অনুষ্ঠানে এক্কেবারে চেনা বাঙালি ঘরানারসাজে সেজেছিলেন শুভশ্রী। রীতি মেনে এদিন আলতা পরেন টলিউড ইন্ডাস্ট্রির এই ডিভা। আলতা পরানোর আসর ঘিরেও ছিল হইহুল্লোড়।

শুভশ্রীর পোশাক
আটপৌড়ে শাড়িতে অনবদ্য লাগছিল 'চ্যালেঞ্জ' গার্ল শুভশ্রীকে। লাল আর সাদার কম্বিনেশন যেন শুভশ্রীর পোশাককে অনুষ্ঠানের সাপেক্ষে আরও মানানসই করে তোলে। এদিন সেবেকি সোনার গয়নায় নিজেকে সাজিয়ে ছিলেন এই টলিউড তারকা।

আইবুড়োভাতের মাছের মুড়ো!
গতকাল শুভশ্রীর আইবুড়োভাত উপলক্ষ্যে তাঁকে একাধিক পদের খাওয়ার সাজিয়ে দেওয়া হয়। তারমধ্যে বিশেষভাবে ছিল মাছের মুড়ো! যা ছাড়া বাঙালির বিয়ে সম্পন্ন হয় না!
|
শুভশ্রীর সাজ
জানা গিয়েছে, বিয়ে আর রিসেপশনে শুভশ্রী পড়তে চলেছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের নক্সা করা শাড়ি। আর গায়ে হলুদে থাকছে পূজা প্রসাদের ডিজাইন করা শাড়ি।

রাজের আইবুড়োভাত
বাওয়ালি রাজবাড়িতে আয়োজিত গতকালের অনুষ্ঠানে শুভশ্রীর পাশাপাশি রাজও কেড়েছেন লাইমলাইট। এদিন উজ্জ্বল রঙের পাঞ্জাবীতে তিনি ছিলেন ঝলমলে। গতকাল হবু কনে শুভশ্রী রাজের মুখে তুলে দিলেন আইবুড়ো ভাতের নানা পদ।

শুভশ্রীর মেহেন্দি
মেহেন্দির আসরে শুভশ্রীকে দেখা গেল এক্কেবারে ঝলমলে পোশাকে। দুই গাত জোড়া মেহেন্দি পরিহিতা শুভশ্রী একটু একটু করে সেজে উঠছেন বিয়ের কনে হিসাবে। আর সেই সব মুহুর্তের ছবিই ধরা পড়েছে লেন্সে।
|
আলতা পরানোর অনুষ্ঠান
গতকাল বাওয়ালি রাজবাড়িতে শুভশ্রীর আলতা পরার অনুষ্ঠানে হাজির ছিলেন পরিবারের সদস্যা আর বান্ধবীরা। মহিলা মহলের মধ্য়েই রাজ বাড়ির বারান্দাতে পরানো শুভশ্রীকে পরানোর হয় আলতা। যার ছবি ধরা পড়েছে ভিডিওতেও।












Click it and Unblock the Notifications