ছাড়পত্র পেয়েও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে নির্মিত ছবির প্রদর্শনী আটকে গেল

ছাড়পত্র পেয়েও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে নির্মিত ছবির প্রদর্শনী আটকে গেল

এক অগ্নিগর্ভ পরিস্থিতিতে দাঙ্গা বিধ্বস্ত রাজ্যের নানা ঘটনা নিয়ে তৈরি হয়েছে মিল ভৌমিকের ছবি 'দাঙ্গা দ্য রায়ট'। ছবিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ছবির কাহিনি। এদিকে, ছবির মুক্তি কার্যত আটকে দেওয়া হয়েছে বলে দাবি নির্মাতাদের। ছবি মুক্তির ছাড়পত্র পেয়েও সিনেমা হলগুলিতে ছবি চলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

ছাড়পত্র পেয়েও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে নির্মিত ছবির প্রদর্শনী আটকে গেল

ছবির পরিচালক মিল ভৌমিকের দাবি , বহু হল-এর মালিকদের ছবির প্রদর্শনী বন্ধের হুমকি দেওয়া হচ্ছে। কে বা কারা করছেন এমন? এর নেপথ্যে কে রয়েছেন তা নিয়ে মুখ খুলতে চাইছেন না নর্মাতা পরিচালকরা। জানা গিয়েএছ বশ কিছু জায়গায় পুলিশের তরফে ছবির প্রদর্শনী বন্ধের কথা বলা হয়েছে। তবে , সূত্রের এই তথ্যের সত্যতা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। 'দাঙ্গা দ্য রায়টস' নামের এই ছবিতে শ্যামাপ্রসাদের ভূমিকায় অভিনয় করছেন গজেন্দ্র চৌহান। যিনি একসময়ে মহাভারত ধরাবাহিকের যুধিষ্ঠীরের চরিত্রে অভিনয় করে উঠে ছিলেন জনপ্রিয়তার শিখরে।

এর আগে, এক বাংলা দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে গজেন্দ্র জানিয়েছেন , আগামী দিনে এমন সময় আসবে যে বাংলায় সত্যের জয় হবে এবং বিজেপির শাসন হবে। তিনি জানান, পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদের আদর্শ এখন খুবই জরুরি। আর এই ছবি রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভিত নড়িয়ে দিতে সক্ষম বলেও দাবি করেন তিনি। গজেন্দ্র চৌহন ছাড়াও ছবিতে ছবিতে অভিনয় করেছেন সুপ্রিয়া দেবী থেকে শুরু করে বহু বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা। ছবির পরিচালনায় রয়েছেন মিলন ভৌমিক। এর আগে এই ছবি মুক্তি ঘিরে সেন্সর বোর্ড কিছুটা আপত্তি তোলায় , ছবিতে কিছু পরিবর্তন ঘাটানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+