'মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড'-এর ফাইনালের মঞ্চে মোহিনী পটনকার,তাঁর সম্পর্কে কিছু তথ্য
যে রাঁধে সে চুলও বাঁধে। মহিলাদের সম্পর্কে একথা প্রায়ই বলা হয়। কিন্তু সেই মহিলা যখন গৃহিনী হয়ে ওঠেন তখন ,রাঁধা আর চুল বাঁধার সঙ্গে একাধিক দায়িত্ব সামলাতে হয়।
যে রাঁধে সে চুলও বাঁধে। মহিলাদের সম্পর্কে একথা প্রায়ই বলা হয়। কিন্তু সেই মহিলা যখন গৃহিনী হয়ে ওঠেন তখন ,রাঁধা আর চুল বাঁধার সঙ্গে একাধিক দায়িত্ব সামলাতে হয়। অনেক সময়েই দায়িত্ববোধ ছাপিয়ে যায় শখ-আহ্লাদকে। তবে বেঙ্গালুরুর মোহিনী পাটানকার দায়িত্ববোধের সঙ্গে সঙ্গে নিজের খেয়ালও রাখেন। এর নানাবিধ গুণের অধিকারী মোহিনী এবছর মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইডের ফাইনালে।

মোহিনী সম্পর্কে কিছু তথ্য
মোহনী নিজেই জানিয়েছেন তিনি ফিটনেস সম্পর্কে ভীষণ সচেতন। নিজেকে ফিট রাখতে এবং পরিবারের সকলকে ফিট রাখতে তিনি যোগাভ্যাসের ওপর নির্ভর করেন। এছাড়াও নাচ ও গানের প্রতি তাঁর প্রবল আকর্ষণ। বহু জায়গায় তিনি স্টেজ পারফর্ম করেছেন।

মোহিনীর পেশাগত পরিচিতি
সিমবায়োসিস সেন্টার ফর ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ছাত্রী মোহিনী। 'গুড ভাইবস' নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার প্রতিষ্ঠাতা মোহিনী বেঙ্গালুরুর বাসিন্দা।

২ সন্তানের মা!
পুনের মেয়ে মোহিনী নিজের যাবতীয় শখ আহ্লাদের যেমন খেয়াল রাখেন, তেমনই সংসারেও তাঁর নজর কড়া। ২ সন্তানের মা মোহিনী পেশাগতভাবে ইঞ্জিনিয়ার। পরবর্তীকালে তিনি এমবিএ -ও পাস করেন।

মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড
২০০৮ সাল থেকে শ্রী সাই এন্টারটেনমেন্টস আয়োজন করছে মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড। এখানে গৃহিনী তথা 'মা'-এদের সৌন্দর্যকে উদযাপন করা হয়। এবছরে এই সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে অন্যতম ফাইনালিস্ট বেঙ্গালুরুর মোহিনী পাটানকার।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications