Tollywood: স্বস্তি ফিরল টলিপাড়ায়, পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে নিষেধাজ্ঞা ফেরাল ফেডারেশন

অবশেষে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল টেকনিশিয়ান ফেডারেশন। টেকনিশিয়ান ফেডারশেন রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চুক্তি বহির্ভুত কাজ করার অভিযোগ করেছিল। তারপরেই তাঁর সঙ্গে অসহযোগিতার পথে হেঁটেছিল টলিপাড়ার টেকনিশিয়ানদের সংগঠন।

অবশেষে সেই জট কাটল। এবং ফেডারেশন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতেই শ্যুটিং শুরু করে দিয়েছেন তিনি। পুজোর ছবির শ্যুটিং শুরু করে দিয়েছেন তিনি। দক্ষিণ কলকাতার একটি স্টুডিওয় শুরু হয়েছে পরিচালকের নতুন ছবির শ্যুটিং। সেখানে সব টেকনিশিয়ানরাও কাজে যোগ দিয়েছেন।

rahul mukharjee

বাংলাদেশের ওয়েবসিরিটের শ্যুটিং করতে গিয়ে ফেডারেশনের নিয়ম মানার অভিযোগ উঠেছিল রাহুল মুখোপাধ্যায়ের উপরে। তারপরেই ডিরেক্টর্স গিল্ড এবং টেকনিশিয়ান ফেডারেশন যৌথ ভাবে রাহুল মুখোপাধ্যায়ের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। তারপরে ডিরেক্টর গিল্ড নিষেধাজ্ঞা তুলে নিলেও ফেডারেশন সেই সিদ্ধান্তে অনড় থেকেছিল।

তাই নিয়ে পরিচালকদের সঙ্গে টেকনিশিয়ানদের প্রবল বিরোধ তৈরি হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য টেকনিসিয়ান ফেডারেশনের সভাপতি মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। টেকনিশিয়ানরা কাজে যোগ না দেওয়ায় পরিচালকরাও এক কথায় ফুঁসে উঠেছিলেন। তাঁরাও শ্যুটিং করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। এই নিয়ে চরম অব্যবস্থা তৈরি হয়েছিল টলি পাড়ায়। প্রায ২ দিন স্তব্ধ হয়ে গিয়েছিল টলিপাড়া।

শেষে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তারপরে মঙ্গলবার পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ফেডারেশন। পরিচালক হিসেবে ফের নিজের ছবির শ্যুটিং শুরু করে দিয়েছেন তিনি। পুজোর ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে দেখা গিয়েছে সেখানে। ছবিতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, অপরাজিতা আঢ্যকেও। শ্যুটিংয়ে কাজ করছন টেকনিশিয়ানরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+