নারী -হৃদয়ে ঝড় তুলে সিক্স প্যাকে ফাওয়াদ! 'মৌলা জঠ'-এর ভিডিওর প্রশংসায় বলিউড
তাঁর চাউনিই বলে দিতে পারে অনেক কথা, আর সেই রোম্যান্টিক নজরের জালে আটকা পড়েছে বহু তরুণীর হৃদয়ই। তাঁর ঠোঁটের কোণের হাসিই নারী হৃদয়ে ঝড়ে তোলার পক্ষে যথেষ্ট!
তাঁর চাউনিই বলে দিতে পারে অনেক কথা, আর সেই রোম্যান্টিক নজরের জালে আটকা পড়েছে বহু তরুণীর হৃদয়ই। তাঁর ঠোঁটের কোণের হাসিই নারী হৃদয়ে ঝড়ে তোলার পক্ষে যথেষ্ট! আর সেই ফাওয়াদ খানই এবার 'অ্যাংরি ইয়ংম্যান লুক'-এ। ছবি 'মৌলা জঠ' এর ট্রেলার ভিডিও প্রকাশ হতেই তা ট্রেন্ডিং এ আসতে শুরু করেছে।

'উরি ' হামলার পর ভারত পাক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। বলিউডের পাক তারকারা সেই সময়ে রোষের মুখে পড়েন।এমনই এক পরিস্থিতিতে বলিউড ছেড়ে বেরিয়ে যান পাকিস্তানের সুপারস্টার ফাওয়াদ খান ।এবার পাকিস্তানী ফিল্ম 'মৌলা জঠ' ছবিতে দেখা যাবে ফাওয়াদকে। সঙ্গে রয়েছেন পাক অভিনেত্রী মাহিরা খান। ছবির ট্রেলার মুক্তি পেতেই তা ইন্টারনেটে ভাইরাল হতে শুরু করেছে।
ছিপছিপে গড়নের ফাওয়াদ 'মৌলা জঠ' ছবিতে সিক্স প্যাকে ধরা দিয়ে রীতিমত আগুন ছড়িয়েছেন! আর ফিল্মের ট্রেলার প্রকাশ্যে আসতেই তার প্রশংসায় মাত করণ জোহর থেকে অনুরাগ কশ্যপরা।
Fawad this looks amazing!!!! Congratulations and am sure it will be a massive success!!! 💪😎😎❤️🔥 https://t.co/TOHf0uOxJn
— Karan Johar (@karanjohar) December 22, 2018
Maula Jatt is back and this time its @_fawadakhan_ https://t.co/bgkA3017C3 #TheLegendofMaulaJatt #MaulaJatt
— Anurag Kashyap (@anuragkashyap72) December 21, 2018
ছবিটি আগামী বছরে পাকিস্তান ও চিনে মুক্তি পেতে চলেছে। ছবি ঘিরে ফাওয়াদ-মাহিরার লুক-এর প্রশংসায় মাতোয়ারা গোটা বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি ।পাকিস্তানের মাটিতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কাহিনি বলতে চলেছে এই ছবিটি।












Click it and Unblock the Notifications