ধোনির বায়োপিকে অতিথি শিল্পী ফওয়াদ খান !
'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির পরে এবার 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'তে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে পাকিস্তানের অভিনেতা ফওয়াদ খানকে? এই জল্পনা চলছিল বহুদিন ধরেই। শেষ পর্যন্ত এই খবরটি চেপে রাখতে পারলেন না সিনেমার পরিচালক প্রযোজকরা। [ধোনির বায়োপিক ট্রেলার প্রকাশ : সৌরভ সহ সিনিয়রদের দল থেকে বাদ দিতে চেয়েছিলেন ধোনি!]
কিন্তু ধোনির এই বায়োপিকে অভিনেতা ফওয়াদ খান কোন চরিত্রে অভিনয় করেছেন জানেন কি? শোনা যাচ্ছে ভারতেই এই সময়ের অন্যতম সফল ক্রিকেটার বিরাট কোহলির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে এই অভিনেতাকে। [ফার্স্ট লুক : এমএস ধোনি- দ্য আনটোন্ড স্টোরি, মাহির বায়োপিকে নজরকাড়া সুশান্ত]

প্রথমে এই খবর প্রকাশ্যে আসার পরে ফাওয়াদ খান গুজব বলে উড়িয়ে দিলেও এখন শোনা যাচ্ছ সত্যিই তিনি এই সিনেমায় অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমা রিলিজের আগে এই আকর্ষণ নষ্ট করতে চাননি পরিচালক। তাই এত সাবধানতা অবলম্বন করা হয়েছিল।
এই সিনেমায় ধোনির চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। ৩০ সেপ্টেম্বর 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।












Click it and Unblock the Notifications