হৃতিক থেকে রণবীর-দীপিকা, কোন 'স্ট্রিটফুড' দেখলেই লোভ সামলাতে পারেন না বলিউড তারকারা!

বলিউড তারকাদের ফিটনেস অনেকের কাছেই ঈর্ষনীয়। তাঁদের গ্ল্যামার, ত্বকের ঔজ্জ্বল্য, সমস্ত কিছুকেই অনুকরণ করতে চান ভক্তরা। বিভিন্ন সময়ে খবরে উঠে এসেছে, যে নিজের ফিটনেস ধরে রাখতে কিভাবে খাবারের প্রতি লোভ সম্বরণ করেন বলি তারকারা। তবে এটা জানেন কী, যে স্ট্রিটফুড দেখলে কিছুতেই নিজেদের আটকে রাখতে পারেন না রণবীর কাপুর থেকে দীপিকারা! দেখে নিন বলিউড তারকাদের প্রিয় খাবার কোনগুলি!

 দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

দক্ষিণী মেয়ে দীপিকা, তাই খাবারের ঘরানাতেও তাঁর পছন্দের তালিকায় থেকে যায় দক্ষিণী খাবার। কলার চিপস, আর চাকলি তাঁর প্রিয় স্ট্রিটফুড। ভাজাভুজি খেতে অন্য় কোনও সাধারণ মানুষের থেকে পিছিয়ে থাকেন না এই তারকা।

রণবীর কাপুর

রণবীর কাপুর

রণবীর কাপুরের পছন্দের স্ট্রিটফুড বড়াপাও । মুম্বইয়ের আর চার পাঁচ জনের মতো তিনিও পছন্দ করেন বড়াপাও খেতে। রাত দুপুরে লোক চক্ষু লুকিয়ে রণবীর যদিওবা বেড়িয়ে পড়েন, তাহলে কামড় বসিয়ে দেন বড়াপাওতে!

হৃতিক রোশন

হৃতিক রোশন

বডি বিল্ডিং থেকে ফিটনেস, হৃতিক রোশন কোনও অংশে কম যান না! নিজের স্বাস্থ্য সম্পর্কে ব্যাপক সচেতন হৃতিকও কিন্তু সবসময় নিজেকে ঠিক রাখতে পারেন না, যদি সামনে সিঙ্গারা পড়ে যায়..! সিঙ্গারা হৃতিকের অন্যতম দুর্বলতা। আর গরম গরম সিঙ্গারা পাতে পড়লে আর বলিউডের 'গ্রিক গড' নিজের ফিটনেস সত্ত্বাকে সামলে নিতে পারেন না!

সোনম কাপুর

সোনম কাপুর

অভিনেত্রী সোনম কাপুর এক সময়ে বেশ মেদবহুল চেহারার অধিকারী ছিলেন। তবে এখন এক্কেবারে নিজেকে পাল্টে ফেলেছেন। আর তার কারণ, জিম। তবে সুযোগ পেলে তিনি স্ট্রিটফুডের মধ্যে চকোলেট জাতীয় খাবারের ওপর ঝাঁপিয়ে পড়েন।

কৃতী শ্যানন

কৃতী শ্যানন

অভিনেত্রী কৃতী শ্যানন যে ফিটনেসের বিষয়ে কতবড় সচেতন মানুষ, তা নতুন করে বলার কিছু নেই। তবে এই অভিনেত্রীও সময় সুযোদগ পেলে কামড় বসিয়ে দেন চকোলেটে!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+