আমিরের সঙ্গে সম্পর্ক কি আরও ঘনিষ্ঠতার দিকে! জবাবে ফতিমা যা জানালেন

'দঙ্গল' ছবির অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে আমিরের সম্পর্ক ঘিরে বহুদিন ধরেই জল্পনা ছিল চরমে। একাধিকবার শোনা গিয়েছিল আমিরের সঙ্গে নাকি ক্রমেই ঘনিষ্ঠতা বাড়ছে ফতিমার।

'দঙ্গল' ছবির অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে আমিরের সম্পর্ক ঘিরে বহুদিন ধরেই জল্পনা ছিল চরমে। একাধিকবার শোনা গিয়েছিল আমিরের সঙ্গে নাকি ক্রমেই ঘনিষ্ঠতা বাড়ছে ফতিমার। আর সে কারমেই 'ঠগস অফ হিন্দোস্তান' ছবিতে ফতিমাকেই বেছে নেওয়া হয়েছে। এই ধরনের খবর ঘিরে এবার মুখ খুললেন অভিনেত্রী ।

আমিরের সঙ্গে সম্পর্ক কি আরও ঘনিষ্ঠতার দিকে! জবাবে ফতিমা যা জানালেন

আমিরের সঙ্গে 'সম্পর্ক'এর যে সমস্ত তথ্য প্রকাশ্যে এসেছে তাকে কার্যত নস্যাৎ করেছেন ফতিমা। ফতিমা বলছেন, যখনই আমিরের সঙ্গে তাঁর কোনও ছবি প্রকাশ্যে আসে, তখনই তাঁর মা অত্যন্ত অস্বস্তি বোধ করেন। ফতিমার দাবি, কেউ যদি আপনার বিরুদ্ধে কোনও অভিযোগ তোলেন, তাহলে আপনি আগ্রাসী মানুষ হলে আগে পাল্টা আক্রমণে এগিয়ে যাবেন নানা প্রশ্ন তুলে, কিন্তু ভদ্র মানুষরা এটা নিয়ে আলোচনায় বসতে চাইবেন। ফতিমা জানিয়েছেন এই ধরনের গুজবের খবরে তিনি অত্যন্ত বিরক্ত।

উল্লেখ্য, 'দঙ্গল ' ছবিতে আমিরের সঙ্গে ফতিমার অভিনয় বহু প্রশংসিত হয়। কিন্তু 'ঠগস অফ হিন্দোস্তান' ছবিতে ফতিমা ততটাই হতাশ করে দেন। 'দঙ্গল'এর পর 'ঠগস অফ হিন্দোস্তান' ঘিরে অনেকেরই আশা আকাঙ্খা ছিল। কিন্তু ছবি বক্স অফিসে মপখ থুবড়ে পড়ায় হতাশ আমির ভক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+