Father’s Day 2023: বাবার সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করতে দেখুন এই বলি ছবিগুলি

তৃতীয় রবিবার ১৮ জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে ফাদার্স ডে। যদিও বাবাকে ভালোবাসা বা বাবাকে উপহার দেওয়ার জন্য কোনও দিনের প্রয়োজন হয় না। তবুও আজ এই বিশেষ দিন পালন করে থাকেন সকলে। সন্তানরা এই বিশেষ দিনে বাবাকে রান্না করে খাওয়ানো হয়, কেক কেটে এই দিনটি উদযাপন করার সঙ্গে সঙ্গে অনেকে বাবার সঙ্গে হয়তো অফিস ছুটি নিয়ে সিনেমা দেখছেন।

যেগুলিতে সন্তানের সঙ্গে বাবার সম্পর্ক কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়, সেটিই দেখা গেছে বলিউডের অনেক সিনেমার মাধ্যমে, আজ আপনিও আপনার বাবার সঙ্গে বসে এই সিনেমাগুলি দেখতে পারেন। দেখবেন তাতে আপনার ও আপনার বাবার সম্পর্ক আরোও দৃঢ় হয়ে উঠবে। কোন কোন সিনেমা পড়ছে সেই তালিকায় একবার নজর রাখা যাক।

fathersday movie

পিকু

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা পিকু। বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিল্লি থেকে কলকাতায় নিয়ে এসেছিলেন তার কন্যা। মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। বাবার চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের বিগবি অমিতাভ বচ্চন। বাবার কীভাবে যত্ন নিতে হয় তা হয়তো তিনি সব থেকে ভালো জানেন। সর্বদাই বাবার যত্ন নেন তিনি। বাবা মেয়ে দুজনেই একে অপরের দুঃখ কষ্ট বোঝেন। দুজনই দুজনকে সাহায্য করেন। এই সিনেমায় অভিনয় করেছিলেন ইরফান খান। এই বিশেষ দিনে আপনি আপনার বাবার সঙ্গে দেখতে পারেন এই ছবিটি, আশা করি ভালো লাগবে।

piku

কাপুর অ্যান্ড সন্স

২০১৬ সালের মুক্তিপ্রাপ্ত সিনেমা কাপুর অ্যান্ড সন্স। এই ছবিটি পারিবারিক ঘটনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। সিনেমাটির পরিচালনা করেছিলেন শকুন বাত্রা। করণ জহর সিনেমাটির প্রযোজনা করেছিলেন। ১৮ মার্চ মুক্তি পেয়েছিল ছবিটি। এই সিনেমায় বাড়ির বৃদ্ধ কর্তার চরিত্রে অভিনয় করেছিলেন ঋষি কাপুর।সঙ্গে অভিনয় দেখা গেছিল সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া ভাট, রজত কাপুর প্রমুখদের।

kapoor and sons

দঙ্গল

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা দঙ্গল। ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছিল সিনেমাটি। প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। প্রাক্তন কুস্তিগীরের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। বাবা হিসেবে তিনি অভিনয় করেছিলেন। তার দুই মেয়ে ববিতা এবং গীতা। নিজের মতোই মেয়েদেরকে মানুষ করেছিলেন তিনি। কীভাবে লড়াই করে তিনি মেয়েদের বড় করেছেন তিনি সেটাই ফুটে উঠেছে এই গল্পের মাধ্যমে।

dangal

জাওয়ানি জানেমান

এই সিনেমাটি ২০২০ সালে মুক্তি পেয়েছিল। ছবিটি পরিচালনা করেছিলেন বিখ্যাত পরিচালক নীতিন কক্কর। সিনেমায় অভিনয় করতে দেখা গেছিল সাইফ আলী খান, জ্যাকি ভাগনানি, দীপশিখা দেশমুখদের। সিনেমাটি কমেডি, ড্রামা ভিত্তিক সিনেমা।

jawaani jaaneman

আংরেজি মিডিয়াম

২০২০ সালে মুক্তি প্রাপ্ত ছবি হল আংরেজি মিডিয়াম। মা হারা মেয়ের আবদার মেটাতে বাবা প্রাণপণ চেষ্টা করেন বাবা। মেয়েকে লন্ডনে পড়ার শখ মেটাতে গিয়ে হিমশিম খেয়ে ওঠেন ইরফান খান। ইংরেজি না জেনে বিদেশ যাত্রা করেন। মেয়েকে নামী বিশ্ববিদ্যালয় ভর্তি করাবেন সেই ইচ্ছা তাঁর। কঠিন চ্যালেঞ্জকে কাছে রেখে কিভাবে এগিয়ে যান তিনি, কখনোই মেয়ের স্বপ্নপূরণের পথে বাধা হন না বাবা। বাবা মেয়ের আবেগঘন সম্পর্কের ঘটনাঈ ফুটেছে এই সিনেমার মাধ্যমে।

angrezi medium

ওয়েক আপ সিড

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা হল ওয়েক আপ সিড। সিনেমাটি পরিচালনা করেছিলেন অয়ন মুখোপাধ্যায়। প্রযোজক ভূমিকায় ছিলেন করন জোহার। অভিনয় করেছিলেন রণবীর কাপুর, কঙ্কনা সেন শর্মা, অনুপম খের, রাহুল খান্না সহ অনেকে। এই সিনেমায় দেখা গেছে মুম্বইয়ে থাকা বড়লোক ঘরের খামখেয়ালী জীবনে অভ্যস্ত সিদ্ধার্থ মেহেরা। তিনি একজন কলেজ পড়ুয়া, সেখানে জীবনের মূল্যবোধ শেখে কলকাতা থেকে আসা একজন নতুন লেখক আয়েশার থেকে। একজন সন্তান কীভাবে কষ্ট করে ইনকাম করে যখন তার বাবার হাতে তুলে দেয় তখন বাবা যে কতটা খুশি হন, সেই গল্পই তুলে ধরা হয়েছে এই ছবির মাধ্যমে।

ছিছোড়ে

২০১৯ সালের মুক্তিপ্রাপ্ত ছবি হল ছিছোড়ে। অভিনয় করেছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। একজন উদাসীন বালক যিনি আইআইটি পরীক্ষায় পাশ করতে পারেন না, হেরে যাওয়ার জন্য আত্মহত্যার চেষ্টা করেন, তখনই তাকে সঠিক পথ দেখান অ্যানি, কীভাবে তাঁর বাবার কাছে ফিরে যান সেই সন্তান, তাই দেখানো হয়েছে এই গল্পের মাধ্যমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+