Father's Day 2019: ভারত-পাক ম্যাচ ঘিরে শাহরুখ-আরিয়ান কোন মেজাজে!

আর কয়েক ঘণ্টা বাদেই শুরু হতে চলেছে ভারত-পাকিস্তান মহারণ। বিশ্বকাপের দরবারে এমন এক দিন ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন দুই দেশের ফ্যানরা।

আর কয়েক ঘণ্টা বাদেই শুরু হতে চলেছে ভারত-পাকিস্তান মহারণ। বিশ্বকাপের দরবারে এমন এক দিন ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন দুই দেশের ফ্যানরা। সেই ফ্যানকূলের মধ্যে যেমন সাধারণ মানুষ রয়েছেন, তেমনই রয়েছেন সেলেবরাও। এদিকে, আজ ফাদার্স ডে! এমন একদিনে বলিউডে কিং খানের মুম্বইয়ের বাংলো 'মন্নত'এও সকাল থেকে উত্তেজনা চরমে।

Fathers Day 2019: ভারত-পাক ম্যাচ ঘিরে শাহরুখ-আরিয়ান কোন মেজাজে!

'দ্য লায়ন কিং' ফিল্মের জনপ্রিয় চরিত্র মুফাসা ও সিম্বার কাহিনি উস্কে শাহরুখ ও তাঁর পুত্র আরিয়ান নিজেদের রাঙিয়ে নিয়েছেন ক্রিকেট-জ্বরের রঙে! ভারতের জার্সির গায়ে 'মুফাসা' ও ' সিম্বা' লিখে সেই ছবি টুইটারে প্রকাশ করেন। স্পষ্টতই বুঝিয়ে দিয়েছেন তাঁরা ফাদার্স ডে -র দিন বাড়িতে বসে, বাপ-ব্যাটায় মিলে আজ খেলা দেখা চলবে! ঠিক যেমন আরক চারপাঁচটা বাড়িতে হয়ে থাকে।

প্রসঙ্গত, ফাদার্স ডে-র দিন ভারত পাক ম্যাচ অনুষ্ঠিত হওয়ায়, অনেকেই বলছেন, ম্য়াচের 'বাবা' যে ভারত তা আবারো 'পুত্রসম' পাকিস্তানকে বুঝিয়ে দেবে কোহলি বাহিনী। একন সেই 'বুঝিয়ে' দেওয়া সময়ের অপেক্ষা! হাইভোল্টেজ ম্যাচ ঘিরে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+