Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) নগ্ন কৃষ্ণা : সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন বাবা জ্যাকি শ্রফ

ইনস্তাগ্রামে নিজের টপলেস ছবির সিরিজে সোস্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন জ্যাকি শ্রফের কন্যা কৃষ্ণা। কয়েক মুহূর্তের মধ্যেই কৃষ্ণার ছবিগুলি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। এবার মেয়ের সেই সব ছবি বিতর্ক নিয়েই মুখ খুললেন বাবা জ্যাকি শ্রম। বা বলা ভাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারালেন মেজাজ।

মেয়ের টপলেস ছবির সিরিজ নিয়ে জ্যাকি শ্রফকে প্রশ্ন করা হলে, তিনি বলিউডমন্ত্রার সাংবাদিকের উপর বেশ চটে গিয়েই বলেন, "টপলেস? আপনি কি পাগল নাকি? কোন দুনিয়ায় আছেন? আমি একটা কথা পরিষ্কার করে দিতে চাই যে ওই ছবিগুলিতে কৃষ্ণা মোটেই টপলেস নয়।"

"একটা ছবিকে টপলেস তখনই বলা যায় যখন পরনে কিছুই থাকে না। আপনার আর একটু খুঁতিয়ে ছবিটা দেখা উচিত ছিল। ও তোয়ালে জড়িয়ে রেখেছে। কী আপনি এই ছবিটিকে টপলেস ছবি বলেন?"

এরপর খআনিক থেমে জ্যাকি বলেন, "আমি আমার সন্তানদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে চাই না। টাইগার ও কৃষ্ণা দুজনকেই খপব ভাল করে মানুষ করা হয়েছে। ওরা ভালভাবে জানে কোনটা করা উচিত, কীভাবে করা উচিত। এই বিষয়ে ওরা নিজেরাই ভাল উত্তর দিতে পারবে। আমি এই বিষয়ে কোনও উত্তর দিতে চাই না। কারণ ওরা যাই করুন আমি তাতেই স্বচ্ছন্দ বোধ করি।"

যে ছবিগুলি নিয়ে বিতর্ক আসুন একঝলকে সেই ছবিগুলি দেখে নেওয়া যাক।

ইনস্তাগ্রামের সেই ছবি

ইনস্তাগ্রামের সেই ছবি

বিতর্কের জন্ম এই ছবি থেকেই যখন কৃষ্ণা ইনস্তাগ্রামে এই ছবিটি পোস্ট করেন।

কী বলছেন কৃষ্ণা নিজে

কী বলছেন কৃষ্ণা নিজে

এই ছবিটি নিয়ে কৃষ্ণাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এটা একটা ফটোশুট মাত্র যেটা আমি ও আমার বন্ধু শুধু মজার জন্য করেছিলাম তাও আমার বেডরুমে কারোর সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য জন্য।"

দুজনেরই ভাল

দুজনেরই ভাল

তিনি আরও বলেন, "আমি আমার ব্যক্তিগত ইনস্তাগ্রাম পেজে একটি রুচিসম্মত ছবি লাগিয়েছি, এটার আমার ও আমার ফটোগ্রাফার বন্ধু দুজনেরই ভাল হয়েছে। এটা সোজা একটা বিষয়।"

বলিউডে পা রাখা

বলিউডে পা রাখা

কৃষ্ণা জানিয়েছেন, বলিউডের অংশ হতে পারলে তিনি খুশী হবেন।

বলিউডের দেনাপাওনা

বলিউডের দেনাপাওনা

কৃষ্ণা এও জানিয়েছেন, "বলিউডি অসাধারণ একটি শিল্পক্ষেত্রে, যা আমার পরিবারকে অনেককিছু দিয়েছে। যদিও আমি বলিউডে অভিনয়ের কথা ভাবছি না। অন্তত আপাতত তো নয়ই।"

লাইমলাইটে

লাইমলাইটে

কৃষ্ণার এই ছবি নিয়ে বিতর্ক হোক বা না হোক, এই ছবি যে কৃষ্ণাকে আচমকাই লাইমলাইটে এনেছে তা বলাই বাহুল্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+