'রইস'-এর জন্য ৫ কোটি টাকা 'ঘুষ' দেওয়ার প্রশ্নই নেই, বললেন ফরহান আখতার!

পাকিস্তানী অভিনেত্রী মাহিরা খান অভিনয় করায় শাহরুখ খান অভিনীত রইস ছবিটি এমএনএস-এর বিরোধিতার মুথে পড়তে পারে। তবে, তার জন্য করন জোহরের মতো ৫ কোটি টাকাক ঘুষ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন ফরহান আখতার।

পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার আঁচ পড়েছে করন জোহরের সদ্যমুক্তিপ্রাপ্ত ছবি অ্যায় দিল হ্যায় মুশকিল-এ। ছবির মুক্তি অবাধ করতে ৫ কোটি টাকা দিতে হয়েছে ছবির পরিচালককে। তবে করনের পথে যাবেন না, সেকথা স্পষ্ট জানিয়ে দিলেন ফরহান আখতার।

তাঁর আগামী হাই ভোল্টেজ ছবি রইস-এ শাহরুখ খান এবং নওয়াজউদ্দিন সিদ্দিকির পাশাপাশি পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান অভিনয় করছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অভিনেতা-প্রযোজক ফারহান আখতার জানিয়ে দিয়েছেন, "ছবির অবাধ মুক্তির জন্য ৫ কোটি টাকা দেওয়ার প্রশ্নই নেই। কারণ যেই ভারতীয় সেনার নামে এই টাকা চাওয়া হচ্ছে তারা তো এই টাকা নিতে অস্বীকার করেই দিয়েছেন।"

'রইস'-এর জন্য ৫ কোটি টাকা 'ঘুষ' দেওয়ার প্রশ্নই নেই, বললেন ফরহান আখতার!

উল্লেখ্য মহারাষ্ট্র নবনির্মান সেনা (এমএনএস)-এর প্রধান রাজ অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির নিরাপদ মুক্তির নিশ্চয়তা দিতে অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির পরিচালক করন জোহরকে ৫ কোটি টাকা সেনা কল্যাণ তহবিলে দিতে বলেছিলেন। করন সে প্রস্তাব মেনেও নেন, কিন্তু ভারতীয় সেনা এর সমালোচনা করে এবং টাকা নিতে অস্বীকারও করে। তারা অভিযোগ করে, ভারতীয় সেনার নাম করে রাজনীতি করা হচ্ছে।

কেন ৫ কোটি টাকার 'ঘুষ' দেবেন না তা ব্যাখ্যা করতে গিয়ে ফরহান বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রির অধিকাংশ সদস্যই গণতান্ত্রিক ভারতের আইনের আওতায় থাকা করদাতা। যার জেরে সরকারের উপর দায়িত্ব বর্তায় তাদের দেখভাল করা।

ফারহানের এই ব্যাখ্যার প্রেক্ষিতে এমএনএস-এর সিনে শাখার সভাপতি অময় খোপকর হুমকি দিয়েছেন, রইস-এর মুক্তির সময় কাছাকাছি আসলে তখন বিষয়টা দেখে নেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+