প্রকাশ্যে এল ফারহানের বিয়ের ছবি! শিবানী অন্তঃসত্ত্বা প্রশ্ন নেটিজেনদের
দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন ফারহান আখতার ও শিবানী দান্দেকর। ফারহানের প্রথম বিয়ে শেষ হয়ে যাওয়ার পর থেকেই তাঁদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে বিভিন্ন সময়। নিজের সম্পর্ক নিয়ে যথেষ্ট খোলামেলা ছিলেন তাঁরা।
দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন ফারহান আখতার ও শিবানী দান্দেকর। ফারহানের প্রথম বিয়ে শেষ হয়ে যাওয়ার পর থেকেই তাঁদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে বিভিন্ন সময়। নিজের সম্পর্ক নিয়ে যথেষ্ট খোলামেলা ছিলেন তাঁরা।
প্রায় ৪ বছর ধরে সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ের বাঁধনে বাঁধা পড়লেন দুজনে। শনিবার খ্রিস্টান রীতি মেনে বিয়ে হয়ে গেল তাঁদের। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ছবি। শুধু তাই নয়, বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। যেখানে দেখা যাচ্ছে ঋত্বিক থেকে শুরু করে একের পর এক বলিউডের অভিনেতার আসছেন।

যেন একেবার রাজযোটক
কালো স্যুটে ফারহান আর লাল গাউনে শিবানী যেন একেবার রাজযোটক। ইতিমধ্যে সোশ্যায়ল মিডিয়ায় আসতে শুরু করেছে তাঁদের সেই ছবি। তাঁদের সেই চার হাত এক হওয়ার সাক্ষী থাকতে এ দিন অনুষ্ঠানে একে একে উপস্থিত হয়েছেন অনেকেই। ঘরোয়া পরিবেশে বিয়ে হলেও অনুষ্ঠানে দেখা গেল অনেক তারকা মুখ। এ দিন মুম্বইয়ের খান্ডালায় একটি ফার্ম হাউসে বিয়ে করেছেন তাঁরা। সেখানে হাজির ছিলেন হৃত্বিক রোশন, রিয়া চক্রবর্তী অনুশা দান্দেকর।

অতিথিদের জন্য ছিল লাইভ গানের অনুষ্ঠান
বিয়ের রীতি শেষ হওয়ার পর দুজনে অতিথিদের জন্য ছিল লাইভ গানের অনুষ্ঠান। আর সেখানে গান গাইলেন শঙ্কর মহাদেবন। ফারহান ও শিবানীর জন্য তিনি গাইলেন দিল চাহতা হ্যায়। বলা বাহুল্য ফারহান আখতারের প্রথম পরিচালনা করা ছবি দিল চাহতা হ্যায়, যাতে অভিনয় করেছিলেন আমির খান, অক্ষয় খান্না, সইফ আলি খান। তবে জানা গিয়েছে, এ দিনের অনুষ্ঠানে বাহুল্য ছিল না খুব বেশি। অতিথিরা এসেছিলেন মিষ্টি, হালকা রঙের পোশাকে। কোনও মারাঠি অনুষ্ঠান হবে না তাঁদের বিয়েতে।
যা একে অপরের জন্য পডে শোনালেন
খ্রিস্টান রীতি মেনে দুজন দুজনের জন্য প্রতিশ্রুতিপত্র লিখেছেন, যা একে অপরের জন্য পডে শোনালেন। তবে সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ্যে আসতে অনেকেই প্রশ্ন তুলেছেন শিবানী অন্তস্বত্ত্বা কি না। ছবি দেখে অনেকটা এমনই মনে হচ্ছে। অনুগামীদের কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় সেই প্রশ্নও করেছেন। তবে প্রত্যেকেই নব দম্পতিকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। প্রথমবার তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আনেন গীতিকার জাভেদ আখতার। এক সাক্ষাৎকারে নিজের ছেলের বিয়ের কথা জানান তিনি। তিনি নিজে সব দেখাশোনা করছেন বলেও জানিয়েছিলেন।

প্রথম দেখা হয়েছিল ফারহান ও শিবানীর
জানা যায়, ২০১৫ তে টেলিভিশন শো আই ক্যান ডু দ্যাট-এর সেটে প্রথম দেখা হয়েছিল ফারহান ও শিবানীর। অভিনেত্রী শিবানী ছিলেন ওই শো- এর একজন প্রতিযোগী, আর ফারহান ছিলেন হোস্ট। তখন থেকেই তাঁদের সম্পর্কের শুরু।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications