Adipurush: আদিপুরুষ দেখতে সিনেমা হলে স্বয়ং 'বজরংবলী' চোখে না দেখলে বিশ্বাসই করবেন না
Adipurush: অবশেষে গোটা দেশব্যাপী রিলিজ হয়েছে বহু প্রতীক্ষিত ছবি 'আদিপুরুষ'! এই ছবিকে ঘিরে দীর্ঘ প্রতীক্ষা ছিল সিনেপ্রেমীদের। একই সঙ্গে একাধিক জল্পনা তৈরি হয়।
তবে সমস্ত জল্পনার অবসান ঘটেছে আজ শুক্রবার। সকাল থেকে একাধিক প্রেক্ষা গৃহে দর্শকদের (Adipurush) ভিড়। আর এর মধ্যেই একটি ভিডিও ভাইরাল ( Adipurush Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে একটি সিনেমা হলে একেবারে স্বয়ং হনুমানের আবির্ভাব ঘটতে দেখা গিয়েছে।

দর্শকদের মাঝে বসেই 'আদিপুরুষ' (Adipurush) দেখতে দেখা যাচ্ছে সেটিকে। আর তা দেখে দর্শকরা একেবারে জয় শ্রী রামের নামে স্লোগান দিতেও শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি ইতিমধ্যে কয়েকম মিলিয়ন ভিউ হয়েছে। যা খবর ভাইরাল ভিডিওটি তেলেঙ্গানার একটি সিনেমা হলের বলে জানা গিয়েছে।
বলে রাখা প্রয়োজন, সিনেমার নির্মাতারা (Adipurush) দেশের সমস্ত সিনেমা হলে একটি আসন হনুমানজীর নামে সংরক্ষিত রাখার কথা জানিয়েছে। সেই মতো আজ সিনেমা আত্মপ্রকাশের পরে একাধিক প্রেক্ষাগৃহে হনুমানজীর ছবি কিংবা মুর্তি রাখা হয়েছে।

শুধু তা রাখাই নয়, সেখানে ফুল দেওয়ারও ব্যবস্থা রয়েছে। ফলে যে কেউ সেখানে ফুল দিতে পারবে। আর সেই অবস্থায় অনেকেই সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। প্রমোশনের জন্যে হলেও বিষয়টি বেশ নজর কেড়েছে সিনেপ্রেমীদের। কিন্তু সিনেমা নিয়ে একাধিক প্রশ্ন তুলছেন দর্শকরা।

বিশেষ করে ভিএফএক্সের (Adipurush) মান নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি ছবিতে ব্যবহৃত সংলাপ ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। বেশ কিছু সংলাপ মোটেই দর্শকদের পছন্দ হয়নি। এমনকি প্রভাসের অভিনয় নিয়ে মানুষের একটা এক্সপেকটেশন ছিল। কিন্তু সেটাই নাকি মিস ম্যাচ! অন্তত সিনেমা দেখে এমনটাই বলছেন দর্শকরা।












Click it and Unblock the Notifications