সলমনকে কাছে পেতে ভক্তের পাগলামি, নাভিঃশ্বাস গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে
সলমন খান মুম্বইয়ে কোথায় থাকেন তা সারা দেশ জানে। বান্দ্রার সেই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সলমনকে দেখতে উঁচু পাঁচিল টপকে ভিতরে ঢোকার চেষ্টা করল এক ১৫ বছরের কিশোরী।
সলমন খান মুম্বইয়ে কোথায় থাকেন তা সারা দেশ জানে। বান্দ্রার সেই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সলমনকে দেখতে উঁচু পাঁচিল টপকে ভিতরে ঢোকার চেষ্টা করল এক ১৫ বছরের কিশোরী। তাকে ধরে ফেলল বান্দ্রা পুলিশ।

জেরা করে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা নাবালিকা মেয়েটি বাড়ি থেকে পালিয়ে মুম্বই চলে এসেছিল শুধু প্রিয় সলমন খানের সঙ্গে দেখা করতে। তাকে ধরে নিয়ে ডোঙ্গরি চাইল্ড হোমে নিয়ে যাওয়া হয়েছে ও বাবা-মাকে খবর দেওয়া হয়েছে।
ভোপালের বেরাসিয়া টাউন থেকে কিশোরী ট্রেনে মুম্বই এসেছে। বান্দ্রা রেল টার্মিনাসে নেমে সোজা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে চলে আসে সে। প্রথমে মূল দরজা দিয়ে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা রক্ষীরা আটকে দেয়।
বলা হয় অভিনেতা বাড়িতে নেই। চলে গিয়ে পরে ফের ফেরত আসে মেয়েটি। তারপরে লুকিয়ে পাঁচিল টপকে ঢোকার চেষ্টা করে। শেষে নিরাপত্তারক্ষীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে মেয়েটিকে তুলে নিয়ে যায়। কিশোরীর বাবা-মা ভোপাল থেকে মেয়েকে নিতে মুম্বই আসছেন।












Click it and Unblock the Notifications