করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে আক্রান্তদের সেবায় ‘ফ্যান’ অভিনেত্রী শিখা
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে আক্রান্তদের সেবায় ‘ফ্যান’ অভিনেত্রী শিখা
করোনা ভাইরাসের থাবা দেশে ভয়ঙ্করভাবে দেখা দিয়েছে। অনেকেই আক্রান্তদের সেবা করতে চিকিৎসক–স্বাস্থ্য কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। সেরকমই ২০১৬ সালে মুক্তি পাওয়া শাহরুখ খানের 'ফ্যান’ ছবির অভিনেত্রী শিখা মালহোত্রা এবার স্বেচ্ছাসেবী হয়ে করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন।
|
নার্সের ভূমিকায় ‘ফ্যান’ অভিনেত্রী
‘ফ্যান' ছবিতে শিখার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ ছিল। তিনি বর্তমানে মুম্বই হাসপাতালে একজন নার্স হিসাবে করোনা রোগীদের চিকিৎসায় সহায়তা করছেন। তিনি নার্সিং প্রশিক্ষণ নিয়েছেন দিল্লির বর্ধমান মহাবীর মেডিক্যাল কলেজ এবং সফদরজঙ্গ হাসপাতাল থেকে। অভিনয়ে আসার আগে ২০১৪ সালে তিনি নার্সিংয়ের প্রশিক্ষণ নেন। বর্তমানে তিনি মুম্বইয়ের যোগেশ্বরীতে বালাসাহেব ঠাকরে ট্রমা সেন্টারের আইসোলেশন ওয়ার্ডে কাজ করছেন। গত সপ্তাহে শিখা তাঁর ইনস্টাগ্রামে জানিয়েছিলেন যে তিনি এই লড়াইয়ে সামিল হতে চান এবং দেশের জন্য সর্বদা পরিষেবা দিতে প্রস্তুত তিনি।
|
করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধি
নার্স হিসাবে শিখা তাঁর দায়িত্বের পাশাপাশি তিনি ক্রমাগত নোভেল করোনা ভাইরাস নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছেন এবং মানুষের কাছে আর্জি জানিয়েছেন যে তাঁরা সকলে যেন লকডাউনের নিয়ম মেনে বাড়ির ভেতরেই থাকেন। এছাড়াও শিখা আর্জি জানান যে যাঁদের মেডিক্যাল ডিগ্রি আছে তাঁরা যেন রোগের বিরুদ্ধে লড়াইয়ে দেশের পাশে এসে দাঁড়ান।
|
বহু প্রতিভার অধিকারি শিখা
নার্স ও অভিনেত্রীর পাশাপাশি শিখা একজন গায়িকা, সঞ্চালক ও চিত্রশিল্পী। তাঁকে শেষবারের মতো ফেব্রুয়ারিতে অভিনেতা সঞ্জয় মিশ্রর সঙ্গে ‘কাঁচলি লাইফ ইন স্লগ'-এ ছবিতে দেখা গিয়েছিল।
ছবি সৌ: শিখা মালহোত্রার ইনস্টাগ্রাম
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications