অত্যন্ত খোলামেলা ছবি পোস্ট, বিখ্যাত পপ তারকা ম্যাডোনাকে ব্যান করল 'ইনস্টাগ্রাম'

অত্যন্ত খোলামেলা ছবি পোস্ট, বিখ্যাত পপ তারকা ম্যাডোনাকে ব্যান করল 'ইনস্টাগ্রাম'

পপ গানের চল সারা বিশ্ব জুড়ে যে সকল তারকা গায়ক গায়িকাদের দৌলতে এতটা প্রসিদ্ধি লাভ করেছে তাঁদের মধ্যেই তালিকার প্রথমে নাম থাকে বিশ্ব বিখ্যাত পপ তারকা ম্যাডোনার। হ্যাং আপ, মেটিরিয়াল গার্ল, ফ্রোজেন গানের সঙ্গে তাল মেনাননি, এরকম ব্যক্তির সংখ্যা বোধহয় দুনিয়ায় খুব কমই রয়েছে। কিন্তু খ্যাতি, প্রতিপত্তি, জনপ্রিয়তার সঙ্গেই ম্যাডোনার সঙ্গে সমান্তরালে হেঁটেছে বিতর্কও। তাঁর ব্যক্তিগত সম্পর্ক থেকে কাজের ক্ষেত্র সব জায়গায় উঠেছে একাধিক বিতর্কের ঝড়। কিন্তু এবার তিনি বিতর্কে জরালেন তাঁর ছবি পোস্ট করা নিয়ে। আর যা নিয়েই এখন তোলপাড় নেট মাধ্যম।

ছবিতে বিভ্রাট

স্যোশাল মডিয়া জায়ান্ট ইনস্টাগ্রামে নিজেদের সব রকমের ছবি পোস্ট করে থাকেন সকল তারকারা। আর এই সাইটে কত সংখ্যক ভক্ত তারকাদের ফলো করছেন তার উপর নির্ণয় হয় সেই তারকার জনপ্রিয়তার পরিমাণ। আর ঠিক তেমনই কোনও ব্যতিক্রম নন পপ তারকা ম্যাডোনাও। বরাবরই নিজের স্যোশাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে নিজের নানা রকমের ছবি ও ভিডিও পোস্ট করেন তারকা। কিন্তু সম্প্রতি পপ তারকার প্রকাশিত একটি লাইভ ভিডিও এবং ছবি পোস্ট করতেই হয়েছে বিপত্তি, আর যার ফলে ইনস্টাগ্রামের কড়া পদক্ষেপের মুখে পড়তে হয়েছে তারকাকে।

ইনস্টাগ্রামে নিষিদ্ধ ম্যাডোনা

আসলে যে কোনও স্যোশাল মিডিয়া সাইটে কিছু পোস্ট করার ক্ষেত্রে কন্টেন্ট নিয়ে কিছু বিধিনিষেধ মেনে চলতে হয় কম বেশি সকলকেই। আর সেই সিকল নিয়ম কোনও কারণে না মানা হলে নেট সংস্থার কোপের মুখে পড়তে হয় সেই ইউজারকে। আর এক্ষেত্রেও হয়েছে ঠিক তাই। পপ গায়িকা ম্যাডোনা তাঁর কিছু অত্যন্ত খোলামেলা ছবি পোস্ট করার জন্য ইনস্টাগ্রাম থেকে সতর্কতা পেয়েছেন। এবং সেই সঙ্গে আপত্তিকর ছবি শেয়ার করায় ইনস্টাগ্রামে লাইভে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে মার্কিন গায়িকাকে।

তারকার অভিযোগ

তবে তারকাকে ইনস্টাগ্রামে নিষিদ্ধ করার ব্যাপারে এবার সরাসরি মুখ খুলেছেন তিনি। ম্যাডোনা সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি সরাসরি অভিযোগের সুরেই বলেছেন যে তিনি লাইভে যেতে চাইলেও তাঁকে লাইভে যেতে দেওয়া হচ্ছে না। আর এই ঘটনার জেরে যথেষ্ট বিরক্ত তিনি, সেকথাও ফ্যানেদের জানিয়েছেন ম্যাডোনা।

ইনস্টাগ্রামের বিবৃতি

ইনস্টাগ্রামের বিবৃতি

তবে এই বিষয়ে নিজেদের বক্তব্যও স্পষ্ট করেছে স্যোশাল মিডিয়া জায়ান্ট ইনস্টাগ্রাম। ম্যাডোনাকে সতর্কবার্তা দেওয়ার সময় ইনস্টাগ্রাম একটি বিবৃতিতে লিখেছে, 'তারকাদের ফটো শেয়ারিং অ্যাপের সমস্ত নিয়মকে সম্মান করা উচিত। এ ছাড়া, মানুষকে স্প্যাম করা কিংবা কোনও আপত্তিকর ছবি পোস্ট করবেন না। আমরা চাই ইনস্টাগ্রাম সবার জন্য একটি নিরাপদ জায়গা থাকুক। আমাদের এই সুষ্ঠু প্রচার করতে সাহায্য করুন। শুধু আপনার সাবলীল ছবি এবং ভিডিও পোস্ট করুন এবং সর্বদা গণ মাধ্যমের আইন অনুসরণ করুন'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+