সদ্য প্রয়াত কেকে থেকে কিশোর কুমার, আকষ্মিক প্রয়াত হয়েছেন দেশের বহু বিখ্যাত সঙ্গীত শিল্পী
সদ্য প্রয়াত কেকে থেকে কিশোর কুমার, আকষ্মিক প্রয়াত হয়েছেন দেশের বহু বিখ্যাত সঙ্গীত শিল্পী
দেশের আপামর গান প্রিয় মানুষদের কাঁদিয়ে চিরদিনের জন্য সকলকে 'অলবিদা' বলে চলে গেলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। তলোত্তমার বুকে মন খারাপের দিস্তা রেখে চলে গেলেন এই প্রজন্মের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী। সকলের মনই যেন আজ পাষাণভারে ভারাক্রান্ত। সম্পূর্ণ অপ্রত্যাশিত এই মৃত্যুর বাস্তবতা যেন এখনও মেনে নিতে পারছেন না কেউই। মাত্র ৫৩ বছর বয়সেই যেভাবে পৃথিবী ছেড়ে চলে গেলেন কেকে তাতে এককথায় হতবাক সকলে। তবে ভারতীয় সঙ্গীত জগতে তিনিই একা নন যিনি এইভাবে কিছু বুঝে ওঠার আগেই চলে গিয়েছেন না ফেরার দেশে, বরং এই তালিকাটা বেশ লম্বা।

কেকের 'অলবিদা'
৩১ মে ২০২২ মঙ্গলবার, কলকাতার নজরুল মঞ্চে গুরুদাস মহাবিদ্যালয়ের অনুষ্ঠানে গান গাইতে আসেন বলিউডের জনপ্রিয় গায়ক কেকে। গান গাইতে গাইতেই খানিক অসুস্থ বোধ করেন। প্রায় মিনিট ১০ বন্ধ রেখেছিলেন অনুষ্ঠান। কনসার্ট শেষ করেই ফিরে যান হোটেলে। কিন্তু সেখানেই ঘরে ঢুকতে গিয়ে পড়ে যান। তৎক্ষণাৎ তাঁকে নিয়ে যাওয়া হয় মধ্য কলকাতার এক নামজাদা হাসপাতালে। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে 'হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু' আখ্যা দেওয়া হয়েছে গায়কের এই অকাল প্রয়াণকে। কিন্তু মনে করা হচ্ছে অত্যধিক ভীর, বদ্ধ হলঘর এবং খারাপ এসিতে শ্বাস নিতে সমস্যা, এইসব একাধিক কারণ আছে এই হার্ট অ্যাটাকের নেপথ্যে।

'চিতাতেই সব শেষ'
'সাধের এই দেহটাও এক মুঠো সাদা ছাই হবে, সবি তো পিছে পড়ে রবে। চুকে যাবে সময়ের যত কিছু হিসেব নিকেশ,
চিতাতেই সব শেষ' জীবনের সবথেকে কঠিন এবং অন্তিম বাস্তব এই গানে অসাধারণ দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই গান যাঁর কণ্ঠে গ্রথিত, তাঁকে 'ভারতের হৃদয়' নামেই ডেকে থাকেন গানপ্রেমীরা। কারণ তিনি সবার মনের মানুষ কিশোর কুমার। ১৯৮৭ সালের ১৩ অক্টোবর, মাত্র ৫৮ বছর বয়সেই চলে যান এই কিংবদন্তী সঙ্গীত শিল্পী। হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের এই ন্যাশনাল আইডলের। অদ্ভুত কাকতালীয় ভাবে কেকে-র অনুপ্রেরণাও ছিলেন কিশোর কুমার। এবং কিশোর কুমারও কলকাতায় একটি গানের অনুষ্ঠানে তাঁর শেষ কনসার্ট করার পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।

পঞ্চমের শেষযাত্রা
এখনও পর্যন্ত দেশের শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে যাঁদের নাম সকলের আগে আসে তাঁদের মধ্যেই প্রথমে থাকে রাহুল দেব বর্মণের নাম। সকলের নয়নের মণি পঞ্চমের মৃত্যুও ঘটেছিল আচমকাই। কীভাবে মৃত্যু হয় রাহুল দেব বর্মণের, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্বয়ং সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর জানিয়েছিলেন, 'বড় অশান্তি নিয়ে অকালেই চলে গিয়েছিলেন পঞ্চম দা' তাঁর মতো প্রতিভাবান একজন সংগীত পরিচালক জীবনের শেষ দিনগুলোতে প্রায় কাজশূন্য হয়ে পড়েছিলেন। বিষয়টি নিয়ে প্রচণ্ড অসুখী ছিলেন তিনি। মাঝে মাঝে তিনি তাঁর দুঃখের কথা সহ শিল্পীদের বলতেনও। ১৯৯৪ সালের ৪ জানুয়ারি মাত্র ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

'অভি না যাও ছোড় কর'
হিন্দি তথা ভারতের অন্যতম শ্রেষ্ঠ কিংবদন্তী শিল্পী ছিলেন মহম্মদ রফি। এখনও তাঁর কণ্ঠের যাদুতে মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন সকল সঙ্গীতপ্রেমীরা। ১৯৮০ সালের ৩১ জুলাই মোহাম্মদ রফি তারিখে রাত ১০টা বেজে ২৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহম্মদ রফি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। তাঁর গাওয়া শেষ গান ছিল শাম ফির কিয়ুন উদাস হ্যায় দোস্ত', যেটি তিনি মৃত্যুর কিছু আগেই রেকর্ড করে এসেছিলেন। অনেকে বলেন গান গাইতে গাইতেই নাকি গলা দিয়ে রক্তপাত হয়েছিল তাঁর।

মৃত্যুর কোলে মুকেশ
ভারতীয় সঙ্গীতের স্বর্ণযুগের অন্যতম সেরা শিল্পী হিসেবে আজও অমর হয়ে রয়েছেন সঙ্গীত শিল্পী মুকেশ। রফি কিশোরের মত তিনিও খুব চলে যান আচমকাই। বিশেষ বিষয় হল তাঁর মৃত্যু ভারতে হয়নি। মুকেশ ১৯৭৬ সালের ২৭ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন মুকেশ। তিনি একটি কনসার্টে গান গাইতে গিয়েছিলেন সেখানে। সেদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করতে যান তিনি। আর সেখানেই শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা শুরু হয়। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে মৃত ঘোষণা করা হয়।
ছবি সৌ:ফিল্মিবিট
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications