(ছবি) V Day স্পেশাল : এই দিনেই বিয়ে করেছেন এই বিখ্যাত সেলেবসরা

ভ্যালেন্টাইনস ডে পশ্চিমী সভ্যতার দান হলেও এই দিনটি যে আমাদের সংষ্কৃতিতে কালক্রমে জায়গা করে নিয়েছে তা বলাই বাহুল্য। ফলে এই দিনটির গুরুত্ব এখন আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই।

ভ্যালেন্টাইনস ডে পশ্চিমী সভ্যতার দান হলেও এই দিনটি যে আমাদের সংষ্কৃতিতে কালক্রমে জায়গা করে নিয়েছে তা বলাই বাহুল্য। ফলে এই দিনটির গুরুত্ব এখন আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই।

আর এই দিনে যদি কারও জন্ম হয় অথবা বিয়ে হয় তাহলে তা যে আরও বেশি করে স্মরণীয় হয়ে থাকে তা বলাই বাহুল্য। জানেন কি বলিউডে বেশ কয়েকজন এমন রয়েছেন যাদের বিবাহ হয়েছে এই ভ্যালেন্টাইনস ডে-র দিনই। কে কে রয়েছেন সেই তালিকায় তা জেনে নিন একনজরে।

গৌতমী গডগিল ও রাম কাপুর

গৌতমী গডগিল ও রাম কাপুর

সিরিয়ালের হায়েস্ট পেইড অভিনেতাদের অন্যতম রাম কাপুর ও আর এক পরিচিত মুখ অভিনেত্রী গৌতমীর বিয়ে হয় ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি। এতবছরেও তাদের প্রেম এতটুকু ফিকে হয়নি।

রুসলান মুমতাজ ও নিরালি মেহতা

রুসলান মুমতাজ ও নিরালি মেহতা

'কেহতা হ্যায় দিল জি লে জারা' খ্যাত রুসনাম মুমতাজের সঙ্গে নিরালি মেহতার দেখা হয় কোরিওগ্রাফার শাইমক ডাভরের ডান্স অ্যাকাডেমিতে। বহুবছরের প্রেমের পরে ২০১৪ সালের এই দিনে একেবারে খাঁটি গুজরাতি কায়দায় দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

আরশাদ ওয়ারসি ও মারিয়া গোরেত্তি

আরশাদ ওয়ারসি ও মারিয়া গোরেত্তি

১৯৯১ সালে আরশাদ ও মারিয়ার দেখা হয়। এরপরে দীর্ঘ ৮ বছরের প্রেমের পরে চার হাত এক হয় দুজনের। কলেজ ডান্স ফেস্টিভ্যালে আরশাদ বিচারক হিসাবে গিয়েছিলেন। সেখানে প্রতিযোগী ছিলেন মারিয়া। এরপরই প্রেম ও পরে বিবাহ। তবে দুবার তাদের বিয়ে অনুষ্ঠিত হয়েছে। একবার চার্চে ও আর একবার নিকাহ।

সঞ্জয় দত্ত ও রিয়া পিল্লাই

সঞ্জয় দত্ত ও রিয়া পিল্লাই

সঞ্জয় ও রিয়া দুজনে কিছুবছর পরে আলাদা হয়ে গেলেও ১৯৯৮ সালের ১৪ ফেব্রুয়ারি সঞ্জয় দত্ত বিয়ে করেন রিয়াকে। পরে সঞ্জয় দত্ত মান্যতাকে বিয়ে করেন। আর রিয়া বিয়ে করেন টেনিস তারকা লিয়েন্ডার পেজকে।

মন্দিরা বেদী ও রাজ কৌশল

মন্দিরা বেদী ও রাজ কৌশল

১৯৯৯ সালের এইদিনে রাজ কৌশলকে বিয়ে করেন অভিনেত্রী তথা ক্রিকেট সঞ্চালক মন্দিরা বেদী। এক পুত্রকে নিয়ে এতদিন ধরে সুখে সংসার করছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+