হল না শেষ রক্ষা, করোনার ছোবলে মাতৃহীন অরিজিৎ সিং

হল না শেষ রক্ষা, করোনার ছোবলে মাতৃহীন অরিজিৎ সিং

চলতি বছরের শুরু থেকেই যেন মৃত্যুর কালো ছায়া গ্রাস করেছে গোটা ভারতকে। চলচ্চিত্র হোক বা সাহিত্য, বিনোদন হোক বা রাজনীতি, ক্রীড়া হোক বা স্বাস্থ্য, কোভিডের কারণে মারা যাচ্ছে একের পর এক খ্যাতনামা ব্যক্তিত্ব। এবার করোনা সংক্রমণের কারণে মারা গেলে বলিউডের বিখ্যাত গায়ক অরিজিৎ সিংয়ের মা।

হল না শেষ রক্ষা, করোনার ছোবলে মাতৃহীন অরিজিৎ সিং

বুধবার রাত এগারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় গায়কের মা অদিতি সিং। সূত্রের খবর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিগত কয়েকদিন ধরেই তিনি ছিলেন ভেন্টিলেশনে। ভর্তি ছিলেন কলকাতাক ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে। সঙ্গে চলছিল একমো সাপোর্ট। কিন্তু তারপরেও শেষ রক্ষা হল না। বেশ কয়েকদিনের যমে-মানুষে টানাটানির পর অবশেষে ইহলোকের উদ্দেশ্যে পাড়ি দিলেন অদিতি সিং।

সূত্রের খবর, করোনা আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য জিয়াগঞ্জ থেকে প্রথমে বহরমপুর মাতৃসদন নিয়ে আসেন অরিজিৎ। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। কিন্তু তারপরেও তার শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি বলে জানা যায়। অক্সিজেন লেভেলও দ্রুত পড়তে থাকে বলে খবর। হয় ব্রেন স্ট্রোকও। এদিকে অরিজিতের মায়ের মৃত্যুতে ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে বিনোদন মহলে। শোক প্রকাশ করেছেন অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীই।

এদিকে অদিতি দেবী যখন অসুস্থ ছিলেন তথন তার মেডিকেল সাপোর্টের জন্য সাহায্যের আবেদন করতে দেখা যায় টলিপাড়ার বিখ্যাত তাকরকা স্বস্তিকা মুখোপাধ্যায়কে। পাশে দাঁড়াব পরিচালক সৃজিত মুখার্জীও। তাঁকে বাঁচানোর জন্য দ্রুত বিরল গ্রুপের রক্ত প্রয়োজনের কথা জানিয়ে একটি সোশাল মিডিয়া পোস্ট করা হয় জনসাধারণের কাছে। কিন্তু সব প্রচেষ্টা বৃথা করে বৃহস্পতিবার ২০ মে সকাল ১১টা নাগাদ মারা যান তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+