পুজো মাতাতে দেবের ছবিতে নতুন মোড়কে আবার 'কলকাতার রসগোল্লা', দেখুন ভিডিও
বাপ্পি লাহি়ড়ীর সুরে, কবিতা কৃষ্ণমূর্তীর গাওয়া সেই বিখ্যাত গান ,আবারও নতুন রিমিক্স ঘরানায় ধরা দিচ্ছে দেব অভিনীত "ককপিট" ছবিতে।
নব্বইয়ের দশকের একটা সময়ে, যেকোনও পাড়ার দুর্গোপুজোর প্যান্ডেলেই চলেছে এই গান। দেবশ্রী রায় , প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিৎ চক্রবর্তী অভিনীত 'রক্তে লেখা' ছবির 'কলকাতার রসগোল্লা' গানটি তখন পুজোর জমজামটি আসর মাতিয়ে দিত। বাপ্পি লাহি়ড়ীর সুরে, কবিতা কৃষ্ণমূর্তীর গাওয়া সেই বিখ্যাত গান ,আবারও নতুন রিমিক্স ঘরানায় ধরা দিচ্ছে দেব অভিনীত "ককপিট" ছবিতে।

'ককপিট' ছবিতে 'কলকাতার রসগোল্লা' গানটি ব্যাবহার করা হয় একটি বিচ পার্টির দৃশ্যে। যেখানে দেব , রুক্মীনী ও কোয়েলকে এই গানে নাচতে দেখা গিয়েছে । থাইল্যান্ডের বিচ পার্টির দৃশ্যে এই গানের রিমিক্সে কোমর দুলিয়েছেন এই অভিনেতা অভিনেত্রীরা।
বলিউডে একের পর এক আইকনিক গানের রিমিক্স ভার্সান জনপ্রিয়তা পাওয়ার পর সেই ট্রেন্ড দেখা যাচ্ছে টলিউডেও। 'ককপিট ' ছবির এই বিখ্যাত গানটির রিমেক করেছেন সঙ্গীত পরিচালক অরিন্দম চট্টোপাধ্যায়। দেবশ্রী রায়ের নাচের সঙ্গে সেই বিখ্যাত গানকে আবারও একবার নতুন মোড়কে নিয়ে এনে, রীতিমত সাড়া ফেলেছে এই নতুন ভিডিও। ভিডিও ইন্টারনেটে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে গানটি।












Click it and Unblock the Notifications