শীতে পিকনিকের মেন্যু নিয়ে প্ল্যান করছেন! চোখ রাখুন আকাশ আটের 'রাঁধুনী' অনুষ্ঠানে
শীতের মরশুমে মিঠে রোদ গায়ে মেখে পিকনিকের আনন্দে মেতে উঠতে কে না পছন্দ করেন। আর বাঙালির পিকনিকের প্ল্যান মানেই 'ভেন্যু'র থেকেও আগে ঠিক হয়ে যায় 'মেন্যু'!
শীতের মরশুমে মিঠে রোদ গায়ে মেখে পিকনিকের আনন্দে মেতে উঠতে কে না পছন্দ করেন। আর বাঙালির পিকনিকের প্ল্যান মানেই 'ভেন্যু'র থেকেও আগে ঠিক হয়ে যায় 'মেন্যু'! তবে প্রতিবার পিকনিকে একঘেয়ে মেন্যুতে অনেকেই বিরক্ত হন! তাই খাবারের একঘেয়েমি কাটাতে এবার শীতের পিকনিকে মন মজিয়ে ফেলুন নতুনত্ব স্বাদের জাদুতে।

এই সপ্তাহের বিশেষ আকর্ষণ
আকাশ আট চ্যানেলের 'রাঁধুনী' ঘিরে রীতিমত জনপ্রিয়তা বেড়ে চলেছে। এই সপ্তাহে 'রাঁধুনী'-র হেঁসেলে থাকছে একাধিক চমক। 'পিকনিক স্পেশ্যাল' এই সপ্তাহে প্রতিটি পর্বেই থাকছে জিভে জল আনা কিছু পদ।

কোন কোন পদের রেসিপি থাকছে?
শীতের আমেজে চকোলেট ফিরনি থেকে, কোকোনাট রাইস কিম্বা পনীর কর্ন কোর্মার রেসিপি বানাতে চান? মুশকিল আসান করে দেবে এই সপ্তাহের 'রাঁধুনী'র বিভিন্ন পর্ব। দুধ মাধুরী থেকে পাউরুটির দইবড়া .. একাধিক আকর্ষণীয় রেসিপি নিয়ে হাজির হবেএই সপ্তাহের 'রাঁধুনী'।

শো- টাইম!
প্রতি সোমবার থেকে শনিবার বিকেল ৫:৩০ মিনিট থেকে ৬ টা পর্যন্ত শুধুমাত্র আকাশ আট-এর পর্দায় থাকছে 'রাঁধুনী'। এই সপ্তাহের আকর্ষণীয় পর্বগুলি কিন্তু মিস করবেন না!












Click it and Unblock the Notifications