সুখবর দিলেন গুরমিত-দেবীনা, কোল আলো করে এল ছোট্ট পরী
সুখবর দিলেন গুরমিত-দেবীনা, কোল আলো করে এল ছোট্ট পরী
ভারতী-হর্ষের পর গুরমীত-দেবীনা। রবিবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন কৌতুক শিল্পী ভারতী। সোমবার সুখবর দিলেন অভিনেতা গুরমীত এবং তার স্ত্রী দেবিনা। রবিবারই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মুম্বাই নিবাসী বঙ্গতনয়া দেবিনা ব্যানার্জী। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ভক্তদের এই সুখবরটি দিলেন তারকা জুটি। স্বভাবতই তাঁদের এই খুশির দিনে পাশে থেকেছে তাঁদের সব ভক্ত ও দর্শকদের ভালোবাসা আর শুভেচ্ছা, সেই কথা জানিয়ে সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন গুরমিত।
ছোট্ট পরীর হাত
গুরমিত ও দেবীনা এই তারকা জুটি সোশ্যাল মিডিয়া সাইটে একটি ভিডিও শেয়ার করেছেন। এখানে লিখেছেন, "আমাদের ছোট্ট কন্যাকে এই পৃথিবীতে স্বাগত। সকলের আশীর্বাদ ও ভালোবাসার জন্য গুরমিত ও দেবীনার পক্ষ থেকে ধন্যবাদ।" সেই ভিডিওতে দেখা দিয়েছে, দুটি হাতের মাঝে ছোট্ট কুঁড়ির মত খুদে কন্যার একটি হাত। স্বাভাবিকভাবেই এখনও কন্যা সন্তানের মুখ সামনে আনেনি এই তারকা জুটি। কিন্তু তা হলেও তাঁদের এই ভিডিওতে ইতিমধ্যে লাইক পড়েছে প্রায় লাখ খানেক। সেইসঙ্গে শুভেচ্ছার বন্যা বইয়ে দিচ্ছেন তাঁদের সব ফ্যানেরা।

গুরমিত-দেবীনা জুটি
২০১১ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকা জুটি। বিয়ের পর থেকে সন্তান ধারণের চেষ্টা করেছেন অভিনেত্রী দেবিনা ব্যানার্জি। নানা শারীরিক সমস্যার কারণে তা সম্ভব হচ্ছিল না। অবশেষে এলো সেই সুখের দিন। অন্তঃসত্ত্বা থাকাকালীন সন্তানের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ছিলেন দেবিনা। অবশেষে সুস্থভাবে পৃথিবীতে এলো গুরমীত-দেবিনার কন্যা। এই তারকা-জুটির সংবাদ পাওয়ার পর বলিউড ইন্ডাস্ট্রি সহকর্মী থেকে বন্ধু সকলেই নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন।

দেবীনার ওয়ার্কআউট
অন্তঃসত্ত্বা অবস্থায় নিজেকে সুস্থ রাখতে শরীরচর্চা চালিয়ে গিয়েছেন দেবিনা। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন অভিনেতা গুরমিত চৌধুরী। শরীরচর্চার সময় স্ত্রীয়ের পাশে থাকতে দেখা গিয়েছে গুরমীতকে। সেইসঙ্গে দেবীনা নিজের ইউটিউব ভ্লগ চালিয়ে গিয়েছেন নিয়মিত। যেখানে তিনি তুলে ধরেছেন প্রথম হবু মা হিসেবে তাঁর সব অনুভুতির কথা। দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রথম তাঁর মা হওয়ার খবর শুনে গুরমিতের সারপ্রাইজিং মুহূর্ত থেকে বাঙালি মতে 'সাদ' খাওয়ার ভিডিও।

রিল-রিয়েলে রাম-সীতা
প্রসঙ্গত, ছোট পর্দায় পুনরায় নির্মিত 'রামায়ণ' সিরিয়ালে রাম ও সীতার চরিত্রে অভিনয় করেছেন গুরমিত ও দেবীনা। এরপরে 'গীত', পুনর্বিবাহ সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন গুরমিত। পাশাপাশি একাধিক হিন্দি সিনেমায় অভিনয় করতে দেখা দিয়েছে গুরমিতকে। বেশকিছু সিরিয়ালে অভিনয় করেছেন দেবিনাও, বিশেষত তাঁর 'ময়ূরী' চরিত্র খুব জনপ্রিয় হয়েছে।












Click it and Unblock the Notifications