মনোজ বাজপেয়ী 'ফ্যামিলি ম্যান ২' এর জন্য পারিশ্রমিক পেয়েছেন ১০ কোটি! বাকিদের অঙ্ক তাক লাগানো

মনোজ বাজপেয়ী 'ফ্যামিলি ম্য়ান ২' এর জন্য পারিশ্রমিক পেয়েছেন ১০ কোটি! বাকিদের অঙ্ক তাক লাগানো

চলচ্চিত্র প্রেমীরা গোটা দেশে এই মুহূর্তে একটি ওয়েব সিরিজ নিয়েই আলোচনা করছেন। আর তা হল 'ফ্যামিলি ম্যান ২'। রুদ্ধশ্বাস কাহিনির সঙ্গে সুচারু অভিনয়ের দাপটে এই সিরিজ বেশ আলোচনায় উঠে এসেছে। সোশ্যাল মিডিয়া খুললেই এই সিরিজ নিয়ে মিম থেকে পোস্টে কার্যত ছয়লাপ। একনজরে দেখা যাক এই সিরিজের অভিনেতা অভিনেত্রীরা পারিশ্রমিক হিসাবে কে কত টাকা পেয়েছেন।

 'ধৃতি'র চরিত্রে থাকা অশলেশা কত পারিশ্রমিক পেয়েছেন?

'ধৃতি'র চরিত্রে থাকা অশলেশা কত পারিশ্রমিক পেয়েছেন?

'ফ্যামিলি ম্যান ' সিরিজে দুটি পর পর সিজনেই তাঁর অভিনয়ে মন মাতিয়ে দিয়েছেন অশলেশা ঠাকুর। সাম্প্রতিককালে 'পাগলায়েত' ছবিতেও এই এই অভিনেত্রীকে দেখা যায়। তবে ফ্যামিলি ম্যান-এর ধৃতির চরিত্রে দাগ কেটেছেন অশলেশা। সিরিজে তাঁর পারিশ্রমিক ৫০ লাখ টাকা।

'মিলিন্দ' এর চরিত্রে সানি হিন্দুজা কত পারিশ্রমিক পেয়েছেন?

'মিলিন্দ' এর চরিত্রে সানি হিন্দুজা কত পারিশ্রমিক পেয়েছেন?

মিলিন্দ হিন্দুজার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সানি হিন্দুজা। ছবিতে একজন র- এজেন্টের ভূমিকায় সানির অভিনয় অনেকের মন জয় করেছে। 'অ্যাসপিরেন্ট' সিরিজেও সানির অভিনয়ের প্রশংসা হয়েছে প্রচুর। এই সানি 'ফ্যামিলি ম্যান' -এ অভিনয়ের জন্য পেয়েছেন ৬০ লক্ষ টাকা।

'মেজর সমীর' দর্শন কত পেয়েছেন?

'মেজর সমীর' দর্শন কত পেয়েছেন?

মেজর সমীরের ভূমিকায় অভিনয় করেছেন দর্শন কুমার । তাঁর অভিনয়ের জন্য তিনি ফ্যামিলি ম্যান সিরিজে ১ কোটি টাকা পেয়েছেন পারিশ্রমিক হিসাবে।

'অরবিন্দ' শরদ কেলকার কত পারিশ্রমিক পেয়েছেন?

'অরবিন্দ' শরদ কেলকার কত পারিশ্রমিক পেয়েছেন?

মারাঠি ছবির তাবড় অভিনেতা তথা 'লক্ষ্মী বম্ব' এ অভিনয়ের ছাপ ফেলে যাওয়া শরদ কেলকার এই ছবির অন্যতম নাম। অরবিন্দের ভূমিকায় অভিনয়কারী শরদ ১ কোটি ৬০ লক্ষ টাকা পেয়েছেন 'ফ্যামিলি ম্যান' এ পারিশ্রমিক হিসাবে।

'সূচি' প্রিয়মণি কত পারিশ্রমিক নিয়েছেন?

'সূচি' প্রিয়মণি কত পারিশ্রমিক নিয়েছেন?

শ্রীকান্ত তিওয়ারির স্ত্রীয়ের ভূমিকায় সিরিজে অভিনয় করেছেন বিদ্যা বালানের আত্মীয় প্রিয়মণি। দক্ষিণী এই সুন্দরী নায়িকা এই সিরিজে পারিশ্রমিক নিয়েছেন ৮০ লক্ষ টাকা।

জেকে শারিব হাসমির পরাশ্রমিক

জেকে শারিব হাসমির পরাশ্রমিক

সিরিজে গুপ্তচর বিভাগের একজন স্তম্ভ হিসাবে উঠে এসেছেন জেকে। এই চরিত্রে অভিনয় করেছেন শারিব হাশমি। তাঁর পারিশ্রমিক ৬৫ লক্ষ টাকা।

সামান্থা আক্কিনেনির পারিশ্রমিক

সামান্থা আক্কিনেনির পারিশ্রমিক

ছবিতে 'রাজি'র চরিত্রে অভিনয় করেছেন সামান্থা আক্কিনেনি। নাগার্জুনের পুত্রবধূ সামান্থার প্রাপ্ত পারিশ্রমিক ৩ থেকে ৪ কোটি। এমনই দাবি সূত্রের।

'শ্রীকান্ত তিওয়ারি' মনোজের পারিশ্রমিক কত

'শ্রীকান্ত তিওয়ারি' মনোজের পারিশ্রমিক কত

ফ্যামিলিম্যান সিরিজে শ্রীকান্ত তিওয়ারির ভূমিকায় থাকা মনোজ বাজপেয়ীর পারিশ্রমিক ১০ কোটি বলে শোনা যাচ্ছে। এমনই মত বহু সূত্রের। যদিও এফ নিশ্চিত তথ্য এখনও আসেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+