'ফ্যামিলি ম্যান ২' এর শ্যুটিংয়ের আড়ালে কী ঘটত ! ফাঁস করল সামান্থা থেকে শারিব, শারদদের পোস্ট
অ্যামাজন প্রাইমে তাঁর অভিনীত ওয়েব সিরিজ 'ফ্যামিলি ম্যান ২' কার্যত ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এমন এক ওয়েব সিরিজে তামিল বিদ্রোহীদের চরিত্রে অসামান্য অভিনয় করতে দেখা যায় দক্ষিণী স্টার সামান্থাকে। এবার সেই 'ফ্যামিলি ম্যান ২' এর শ্যুটিং এর আড়ালে কী কী ঘটত তা উঠে এল তারকাদের পোস্ট থেকে। তাঁরা কীভাবে শ্যুটিংরে আড়ালে মজায় মশকরায় দিন কাটিয়েছেন , তা বহু পোস্ট থেকে উঠে এসেছে। ফাঁস করেছেন সামান্থারাই!
সামান্থার ভিডিও
অভিনেত্রী সামান্থা আক্কিনেনি এক সাম্প্রতিক পোস্টে তুলে ধরেন , তিনি কীভাবে মেক আপ নেওয়ার পর কীভাবে হালকা চালে থেকে শ্যুটিংয়ের সময় তাঁর শট দিতেন। এই প্রসঙ্গে, তিনি মেক আপ রুমের অন্দরের এই ভিডিও পোস্ট করেন।
শারদ কেলকার
'ফ্যামিলি ম্যান ২' এর সবচেয়ে বড় প্রশ্ন হল যে লোনাভালায় অরবিন্দ ও সূচির মধ্যে কোন কথা হয়েছিল? সেই প্রশ্ন রেখেই শেষ হয় 'ফ্যামিলি ম্যান ২' । সেই সূত্র ধরে মজার ছলে এই পোস্টটি করেছেন অরবিন্দের চরিত্রে থাকা শরদ কেলকার।
'সব মিলে হুয়ে হ্যায়'
শারিব হাশমির একটি ভিডিওতে দেখা যাচ্ছে ফ্যামিলি ম্যান সিরিজের ভিলেনের সঙ্গে দুই গোয়েন্দা অফিসারের ভূমিকায় থাকা অভিনেতা সুইমিং পুলে গা ভাসাচ্ছেন।এই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন যে 'সব মিলে হুয়ে হ্যায়'।
মনোজের সঙ্গে শুটিংয়ের মুহর্ত
'ফ্যামালি ম্যান ২ ' এর বিখ্যাত চরিত্র জেকে । তাঁর ভূমিকায় রয়েছেন শারিব হাসমি। জেকের সঙ্গে মনোজ বাজপেয়ীর একাধিক দৃশ্য রয়েছেন। আর শ্যুটিংয়ের সেই সমস্ত মুহূর্ত সোশ্য়াল মিডিয়ায় তুলে ধরেন শারিব।












Click it and Unblock the Notifications