বিশ্বসুন্দরী মানুশিকে তো চিনেছেন, তাঁর সম্পর্কে এই অজানা বিষয়গুলি জানেন কি
সৌন্দর্যের বিচারে এই মুহুর্তে তিনিই বিশ্বের সেরা সুন্দরী। আর বিশ্ব সুন্দরীর শিরোপা জিতে হরিয়ানার মানুশি আপাতত জনপ্রিয়তার কেন্দ্রে। তবে সুন্দরী এই ভারতীয় যুবতীকে ঘিরেও রয়েছে বহু অজানা দিক।
সৌন্দর্যের বিচারে এই মুহুর্তে তিনিই বিশ্বের সেরা সুন্দরী। আর বিশ্ব সুন্দরীর শিরোপা জিতে হরিয়ানার মানুশি আপাতত জনপ্রিয়তার কেন্দ্রে। তবে সুন্দরী এই ভারতীয় যুবতীকে ঘিরেও রয়েছে বহু অজানা দিক। খোঁজ দেওয়া যাক সেই সমস্ত অজানা তথ্যের।

অল ইন্ডিয়া টপার
১৯৯৭ সালের ১৪ মে জন্মেছেন মানুশি। পড়াশুনার দিক থেকে ছোট থেকেই বেশ মেধাবী তিনি । সিবিএসই থেকে দ্বাদশ শ্রেনিতে পড়াকালীন তিনি ইংরাজি ভাষার বিষয়ে সারা ভারতের মধ্যে প্রথম স্থানে ছিলেন।

কতটা লম্বা মানুশি?
সৌন্দর্যের বিশ্ববিজয়ী মানুশি কতটা লম্বা তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলেই। এই সুন্দরীর হাইট ৫ ফুট ৮ ইঞ্চি।

ডাক্তারির ছাত্রী মানুশি
সোনেপতের ভগত ফুল সিং মেডিক্যাল কলেজের ছাত্রী মানুশি। মানুশি তাঁর প্রাথমিক শিক্ষা শেষ করেছে দিল্লির সেন্ট স্টিফেনস স্কুল থকে। এছাড়াও জাপানে আয়োজিত এক আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি।

মায়ের আদর্শেই মানুষ
মানুশি চিল্লর নিজে এক সাক্ষাৎকারে কিছুদিন আগেই জানিয়েছিলেন যে তাঁর জীবনের অন্যতম আদর্শ তাঁর মা। মায়ের আদর্শ তথা উৎসাহেই তিনি এই পর্যায়ে পৌঁছেছেন বলে দাবি মানুশির।

কুচিপুড়ি নৃত্যশিল্পী মানুশি
ছোটবেলা থেকেই নাচের প্রতি মানুশির আকর্ষণ বেশ জোরদার ছিল। অনেক ছোটবেলা থেকেই তিনি নাচের চালিম নিয়েছিলেন। কৌশল্যা রেড্ডির কাছে তিনি প্রশিক্ষণও নিয়েছিলেন।












Click it and Unblock the Notifications