ফেসবুক ডাউন! সেলেবদের প্রোফাইল থেকে অদ্ভুদ বার্তা- মিম শেয়ার
ফেসবুক ডাউন! সেলেবদের প্রোফাইল থেকে অদ্ভুদ বার্তা- মিম শেয়ার
বর্তমানে সোশ্যাল মিডিয়ার ওপরেই সকলকে প্রায় ভরসা করে থাকতে হয়। এটি ছাড়া সকলেই প্রায় অচল। বিশ্বজুড়ে ফসবুক ডাউন হয়েছে। কিছু তারকাদের অ্যাকাউন্টে কিছু পোস্ট করা হয়েছে। যা দেখে অবাক হয়েছেন সকলেই। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম সম্পর্কে নানান অভিযোগ উঠেছে। সকাল ১১ টার সময় থেকে অসুবিধায় পড়তে হয়েছিল সকলে। ঠিক ১ টার সময় থেকে আরও বেশি অসুবিধার সম্মুখীন হতে হয় সকল ব্যবহারকারীকে। দীপিকা পাড়ুকোন, রিহানা, ট্ম ক্রুজের মতো বড় সেলেবদের ফেসবুক প্রোফাইল থেকে অদ্ভুদ মিম ও নানান বার্তা শেয়ার হয়েছে।

সেলেবদের অদ্ভুদ বার্তা শেয়ার
সেলিব্রিটিদের প্রোফাইল থেকে নানান অদ্ভুদ মিম শেয়ার করা হয়েছে অন্য ব্যবহারকারীদের অ্যাকাউন্টে। আর তা নিয়ে নানান প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক অনুগামীই। দীপিকা পাড়ুকোন, টম ক্রুজ, রিহানা, শচীন টেন্ডুলকার, গর্ডন রামসের প্রোফাইল থেকে নানান অদ্ভুত বার্তা থেকে মিম অন্য ব্যবহারকারীর প্রোফাইলে চলে গেছে।

অনুগামীদের মত কী
আর সেগুলিই স্ক্রিনশট করে নেটিজেনরা টুইটার থেকে ফেসবুকে শেয়ার করছেন। এই ৬০ শতাংশ ব্যবহারকারী ফেসবুক অ্যাপের কারণে সমস্যার কথা জানিয়েছেন। যেখানে ২৬ শতাংশ ও ১৪ শতাংশ ব্যবহারকারী ফেসবুক ফিড এবং ওয়েবসাইটে সমস্যার সম্মুখীন হওয়ার অভিযোগ করেছেন। আবার অনেকে বলছেন সাইবার আক্রমণের কথা বলছেন।
দেশ ছাড়াও এর প্রভাব পড়েছে বিদেশেও। যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হাজার হাজার ব্যবহারকারী এই সমস্যাটি রিপোর্ট করেছেন। ওয়েবসাইটটি ভারতে শত শত মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।

কী একারণে এমন ঘটল
যদিও কিছু ব্যবহারকারী ফেসবুকে বিশৃঙ্খলার বিষয়টি উপভোগ করছেন। তাঁরা অন্যদের জানিয়েছেন আতঙ্কিত যে এরকম কিছু ঘটতে পারে। যদিও হ্যাকিংয়ের বিষয়ে এখনও কোনোও কিছু জানা যায়নি। অস্বাভাবিক গোলযোগের কারণ কী তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার জন্য বেশ ভয়ে পেয়েছেন অনেক নেটিজেনরা। যদিও ফেসবুকের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।












Click it and Unblock the Notifications