‘শীর্ষে পৌঁছেও কীভাবে মাটিতে পা রেখে চলতে হয়, জিৎ দা-কে দেখে শিখলাম’, ‘বুমেরাং’ নিয়ে অকপট আয়েশা ভট্টাচার্য
'চেঙ্গিজ'-এর পর এবার 'বুমেরাং', সুপারস্টার জিতের সঙ্গে একের পর এক ছবিতে কাজ করেছেন আয়েশা ভট্টাচার্য। ৭ জুন মুক্তি পাবে জিৎ-রুক্মিণী অভিনীত ছবি 'বুমেরাং'।
এই ছবির অনস্ক্রিন ও অফস্ক্রিন গল্প নিয়ে ওয়ান ইন্ডিয়া বাংলার সঙ্গে কথা বললেন অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য।

- প্রশ্ন: 'বুমেরাং'-এ আয়েশাকে কোন চরিত্রে দেখা যাবে?
উ: - এই ছবিতে আমাকে বৈশাখীর চরিত্রে দেখা যাবে। এটা আসলে একজন মর্ডান পরিচারিকার চরিত্র। যে স্কুটি নিয়ে কাজ করতে আসে। তবে, বাড়ির কাজ করার পাশাপাশি বৈশাখীর অন্যতম একটা কাজ হল গোয়েন্দাগিরি। যে বাড়িতে সে কাজ করে সেই বাড়ির দাদার সব খবর ইশা বৌদিকে বলে দেওয়াই বৈশাখীর প্রধান কাজ। সবমিলিয়ে 'বুমেরাং'-এ আমার চরিত্রটা খুবই মজার।
- প্রশ্ন: সুপারস্টার জিৎ-এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?
উ: খুব ভালো অভিজ্ঞতা। জিৎ দা-র সঙ্গে আমার প্রথম কাজ 'ওয়ান্টেড' ছবিতে। আমি তখন অনেকটাই ছোটো ছিলাম। 'চেঙ্গিজ' ছবিতেও জিৎ দা-র সঙ্গে কাজ করে আমার খুবই ভালো লেগেছিল। 'বুমেরাং'-এ জিৎ দা-র সঙ্গে বেশি স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছি। অফস্ক্রিন একসঙ্গে বসে গল্প করেছি আমরা। মনে হয়েছে জিৎ দা আমাদের কাছেরই মানুষ। শট ঠিক হয়েছে কিনা, সেটা আমাকে প্রত্যেকটা সময় জিজ্ঞাসা করেছেন উনি। বুমেরাংয়ের শুটিংয়ের সময় আমার ত্বকের সমস্যা ছিল। আমার মুখ দেখে জিৎ দা চিকিৎসকের নম্বর পর্যন্ত আমাকে দিয়ে দিলেন স্কিন ট্রিটমেন্টের জন্য। বললেন, ওঁর নাম করে ফোন করতে, যাতে কোনও সমস্যা না হয়। একজন সুপারস্টার হয়ে এইগুলোও খেয়াল রাখেন উনি। এটাই পাওনা।
- প্রশ্ন: সুপারস্টার জিতের কাছ থেকে কী শিখলে?
উ: জিৎ দা-র কাছে শিখলাম যে, শীর্ষে পৌঁছেও কীভাবে মাটিতে পা রেখে চলতে হয়। প্রত্যেক সময় সময়ে সহ অভিনেতা অভিনেত্রীকে সহযোগিতা করেন তিনি। বুমেরাংয়ে একটা দৃশ্য আছে যেখানে আমি শট দিয়ে খুব একটা খুশি হইনি। সেটা জিৎ দা বুঝতে পেরে বললেন আরও একবার শট নিতে। সুপারস্টার জিতের কাছ থেকে শিখলাম কীভাবে সহ অভিনেতা অভিনেত্রীকে কীভাবে উৎসাহিত করতে হয়।
- প্রশ্ন: রুক্মিণী মৈত্রের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা কেমন?
উ: খুব ভালো অভিজ্ঞতা। রুক্মিণী দি প্রথমদিন এসে নিজে থেকেই বলেছিলেন 'হাই, আমি রুক্মিণী'। এটা খুব ভালো লাগলো। নিজে থেকেই আলাপ করলেন রুক্মিণী দি। এমনিতে রুক্মিণী দি খুবই হেল্পফুল। শুটিংয়ের সময় একদিন আমার হাঁটুতে খুব ব্যথা হয়েছিল। সেইসময় রুক্মিণী দি আমাকে এক্সারসাইজ দেখিয়েও দেবেন বলেছিলেন। শুধু তাই নয়, রুক্মিণী দি আমার ভলগও দেখেন। এটা আমার খুবই ভালো লেগেছে। রুক্মিণী দি আমাকে বলেন, মাথা খাটাতে, যাতে আরও সুন্দর সুন্দর কনটেন্ট তৈরি করতে পারি।
- প্রশ্ন: বহু বছর পর আবারও তোমার অভিনেতা সৌরভ দাসের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ এসেছে 'বুমেরাং'-এর হাত ধরে। প্রথম দেখা হতে কী বললেন পুরোনো বন্ধু?
উ: 'বুমেরাং'-এ শুটিংয়ে প্রথম দিন আমাকে দেখে চিৎকার করে উঠেছিলেন সৌরভ দা। খুব ভালো লেগেছে। আমি জানতাম সৌরভ দা এই ছবিতে অভিনয় করছে। শুটিংয়ের ফাঁকে অনস্ক্রিন আড্ডা দেওয়ার সময় সৌরভ দা নিজেই বলেছেন যে, তাঁর প্রথম ধারাবাহিকের নায়িকা আয়েশা। অনেকদিন পর দেখা হয়ে ভালো লাগলো। অনেক পুরোনো স্মৃতি রোমন্থন করলাম।
- প্রশ্ন: 'বুমেরাং'-এ বৈশাখীর চরিত্রটা নিয়ে কি নার্ভাস ছিলে?
উ: 'বুমেরাং'-এ আমার চরিত্রটা খুবই মজার। আর আমি এই চরিত্রটা নিয়ে একটু নার্ভাস ছিলাম। লোককে হাসানো সহজ কাজ নয়। জিৎ দা, রুক্মিণী দি, সৌরভ দা থেকে শুরু করে পরিচালক সৌভিক কুণ্ডু, সকলে সবসময় পাশে ছিলেন সাহস জুগিয়েছেন। তবেই বৈশাখী চরিত্রটা আমি রপ্ত করতে পেরেছি।

- প্রশ্ন: 'বুমেরাং'-এ তোমার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য! উনি কীভাবে তোমাকে সাহায্য করেছেন?
উ: আমার বিপরীতে অম্বরীশ ভট্টাচার্য অভিনয় করছেন, এটা শোনার পর আমি প্রথমে একটু অবাক হয়েছিলাম। এর আগে একটি ধারাবাহিকে আমার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন অম্বরীশ দা। এবার একেবারে আমার বিপরীতে! এটা শুনেই আমি অবাক হয়েছি। অম্বরীশ দাও বলেছেন যে, আমি ওনার মেয়ের চরিত্রে অভিনয় করেছিলাম। আমি নার্ভাস ছিলাম। কিন্তু অম্বরীশ দা এই কেমিস্ট্রিটা ছবিতে ফুটিয়ে তোলার জন্য আমাকে সাহস জুগিয়েছেন।
- প্রশ্ন: দেবচন্দ্রিমা সিংহ রায়ের সঙ্গে কি এই প্রথম কাজ?
উ: হ্যাঁ, এটাই দেবচন্দ্রিমার সঙ্গে আমার প্রথম কাজ।
- প্রশ্ন: দেবচন্দ্রিমার সঙ্গে কাজ করে কেমন লাগলো?
উ: খুবই ভালো লেগেছে। দেবচন্দ্রিমা খুব শান্ত একটা মেয়ে। এমনিতে খুবই হেল্পফুল।
- প্রশ্ন: দর্শককে কী বলবেন?
উ: অনেকদিন পর টলিউডে একটা ভালো কমেডি সিনেমা আসতে চলেছে। ভীষণই মজার ছবি। রুক্মিণী দি-র পারফরম্যান্স খুব ভালো। আশা করি দর্শকের ভালো লাগবে। ছবিটা দেখে দর্শক মজা পাবেন।
- প্রশ্ন: তোমার প্রিয় রোবট কী?
উ: এখন নিশা-ই আমার প্রিয় রোবট।
- প্রশ্ন: জিৎ দা ছাড়া আর কোন সুপারস্টারের সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে?
উ: দেব দা-র সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications