Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'প্রেমের অনুভূতিটাই দারুন', 'সুজয়দা' জুবিন আরও কী জানালেন বিশেষ সাক্ষাৎকারে

ঘোর শরতেও 'বসন্ত' আসে! দুর্গাপুজোয় জমজমাট প্রেম তার অন্যতম উদাহরণ।এদিকে, দুর্গাপুজোর বাজারে বসন্ত আরও খানিকটা উস্কে দিয়েছে সুজয়দা-পুচকি।

ঘোর শরতেও 'বসন্ত' আসে! দুর্গাপুজোয় জমজমাট প্রেম তার অন্যতম উদাহরণ।এদিকে, দুর্গাপুজোর বাজারে বসন্ত আরও খানিকটা উস্কে দিয়েছে সুজয়দা-পুচকি। সোশ্যাল মিডিয়ার স্ক্রিন জুড়ে এখন শুধু দু'টি চরিত্রই ঘোরাফেরা করছে, ..সুজয়দা আর পুচকি। এক বিজ্ঞাপনী ভিডিওর জনপ্রিয়তার জেরে তাঁরা আপাতত বাঙালির 'ইন্টারনেট সেনসেশন'। আর তার দৌলতে এই মুহূর্তের অন্যতম 'বং ক্রাশ' সুজয়দা.. ওরফে জুবিন ভিকি।

'ওয়ানইন্ডিয়া বাংলা'-র এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বাঙালি রমনীদের এই 'প্রাণপুরুষ'টির বহু অজানা তথ্য উঠে এল খোলামেলা আড্ডায়। ব্যাস্ততার ফাঁকে রাত দশটা নাগাদ যখন এই সাক্ষাৎকার চলছিল, তখনও ক্লান্তির বিন্দুমাত্র ধরা পড়েনি বাঙালির 'সুজয়দা' মানে জুবিন ভিকির কণ্ঠে...

আপাতত আপনিই লেটেস্ট 'বংক্রাশ'! এই জনপ্রিয়তা কীভাবে উপভোগ করছেন?

আপাতত আপনিই লেটেস্ট 'বংক্রাশ'! এই জনপ্রিয়তা কীভাবে উপভোগ করছেন?

জুবিন ভিকি: (একটু হেসে)সত্যি বলতে, সেভাবে সময় পাচ্ছি না উপভোগ করার। বলা যায়, আংশিকভাবে উপভোগ করছি কারণ আমর প্রিলিমিনারি পরীক্ষা চলছে কলেজে।

আপাতত পড়াশোনা নিয়েই কি ব্যস্ত ?

আপাতত পড়াশোনা নিয়েই কি ব্যস্ত ?

জুবিন ভিকি : হ্যাঁ। আমি, মুম্বইয়ের লোকমান্য তিলক মিউনিসিপাল মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস করছি। সেটা নিয়েই ব্যস্ত বেশি।

মডেলিং -এর সফর কবে থেকে শুরু হয়েছে?

মডেলিং -এর সফর কবে থেকে শুরু হয়েছে?

জুবিন ভিকি : যখন আমি ক্লাস এইটে পড়ি তখন থেকেই আমি অভিনয়ের সঙ্গে জড়িত। সেই থেকেই শুরু এই সফর।

আগামী দিনে কেরিয়ার নিয়ে কী স্বপ্ন রয়েছে?

আগামী দিনে কেরিয়ার নিয়ে কী স্বপ্ন রয়েছে?

জুবিন ভিকি : (হেসে) হতে পারে ডাক্তার হব। .. কিম্বা অভিনেতা । আবার গায়কও হয়ে উঠতে পারি!

বাঙালি মেয়েদের মনে তো ঝড় তুলে দিয়েছেন! প্রেম নিয়ে আপনার নিজস্ব সংজ্ঞাটি কীরকম ?

বাঙালি মেয়েদের মনে তো ঝড় তুলে দিয়েছেন! প্রেম নিয়ে আপনার নিজস্ব সংজ্ঞাটি কীরকম ?

জুবিন ভিকি :প্রেমের অনুভূতিই দারুন। সঠিক সময়ে, সঠিক জায়গায়, সঠিক মানুষটির সঙ্গে প্রেম করার যে উপলব্ধি, সেটা এক্কেবারে আলাদা।

যাঁদের হার্ট-থ্রব হয়ে উঠেছেন, সেই মহিলা-মহলের প্রতি কোনও বিশেষ বার্তা রয়েছে আপনার?

যাঁদের হার্ট-থ্রব হয়ে উঠেছেন, সেই মহিলা-মহলের প্রতি কোনও বিশেষ বার্তা রয়েছে আপনার?

জুবিন ভিকি :(একটু থেমে) আমি সত্যিই খুশি! কারণ ওঁদের ( দর্শকদের) জন্যই এই বিজ্ঞাপনটি এতটা জনপ্রিয়তা পেয়েছে।

ওই বিজ্ঞপনটির শ্যুটিং এর গল্প শুনব! কেমন ছিল শ্যুটিং এর অভিজ্ঞতা?

ওই বিজ্ঞপনটির শ্যুটিং এর গল্প শুনব! কেমন ছিল শ্যুটিং এর অভিজ্ঞতা?

জুবিন ভিকি : প্রথমে মনে হয়েছিল আরাধনা (পুচকি) আমার থেকে বয়সে বড়। তারপর যখন জানতে পেরেছি ওর বয়স ১৯, তখন চুটিয়ে ফ্লার্ট করেছি (হেসে)! এক্কেবারে শ্যুটিং এর শেষ পর্যন্ত চলেছে এসব!

দুর্গাপুজো নিয়ে আপনার কোনও বিশেষ অভিজ্ঞতা রয়েছে ?

দুর্গাপুজো নিয়ে আপনার কোনও বিশেষ অভিজ্ঞতা রয়েছে ?

জুবিন ভিকি : আসলে আমি কখনওই সেভাবে দুর্গাপুজোয় অংশ নিতে পারিনি। তবে যদি সুযোগ পাই, তাহলে দারুন লাগবে।

অবসর সময় কীভাবে কাটান?

অবসর সময় কীভাবে কাটান?

জুবিন ভিকি : আমি গান ভালোবাসি। আমি নিজে গান গাই , গিটার বাজাতেও ভালোবাসি। ফলে অবসর গানের মধ্যেই কেটে যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+