ফের একসঙ্গে দীপিকা-রণবীর! কোথায় দেখা যাবে তাঁদের
ডিজাইনার মণীশ মালহোত্রার মডেল হিসাবে একটি ফ্যাশান শো-তে একসঙ্গে দেখা যাবে রণবীর ও দীপিকাকে।
তাঁর এখন 'প্রাক্তন'! তবু রণবীরের সঙ্গে দীপিকার জুটি বেশ পছন্দ দর্শকের। সেই দর্শকের জনপ্রিয়তার ওপর ভর করেই বিচ্ছেদের পরও দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবিতে। আর এবার আবারও তাঁরা জোট বাঁধছেন। তবে কোনও ফিল্মের জন্য নয়।

খবর, ডিজাইনার মণীশ মালহোত্রার মডেল হিসাবে একটি ফ্যাশান শো-তে একসঙ্গে দেখা যাবে রণবীর ও দীপিকাকে। মিঝওয়ান ২০১৮ -এর র্যাম্পে তাঁদের একসঙ্গে দেখা যেতে চলেছে। ফলে উৎসাহিত এই দুই তারকার ভক্তরা। আগামী ৯ এপ্রিল দুই তারকাকে একসঙ্গে দেখা যেতে চলেছে। ফলে র্যাম্পে যে তাঁর পুরো আগুন লাগিয়ে দেবে তা বলাই বাহুল্য!
বিষয়টি নিশ্চিত করেছেন ডিজাইনার মণীশ মালহোত্রা। তিনি নিজেই ইনস্টাগ্রামে রণবীর ও দীপিকার একটি পুরনো ছবি পোস্ট করে খবরটির সত্যতা জানিয়েছেন। মিজওয়ান ২০১৮ সালের জন্য আপাতত মুখিয়ে রয়েছেন প্রত্যেক নামী ডিজাইনার। উল্লেখ্য, এই শো-টি টানা ৯ বছর ধরে চলছে। যে উদ্যোগটি প্রথমে নিয়েছিলেন প্রয়াত কবি তথা শাবানা আজমির বাবা কইফি আজমি।












Click it and Unblock the Notifications